ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল

রিফাতুজ্জামান প্রিন্স
  • আপডেট সময় : ০৩:৩৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / 40

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এ নির্বাচনের তফসিল আগামী ৮ এপ্রিল ঘোষণা করা হবে।

সংবিধান অনুযায়ী জাতীয় সংসদে ৫০টি নারী আসন সংরক্ষিত রয়েছে, যা সাধারণ আসনে নির্বাচিত দলের আসন সংখ্যার অনুপাতে বণ্টন করা হয়। প্রাপ্ত তথ্যানুযায়ী, এই ৫০টি আসনের মধ্যে বিএনপি পেতে পারে ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীরা পেতে পারেন একটি আসন।

সংরক্ষিত নারী আসনের নির্বাচন সরাসরি ভোটে নয়, বরং পরোক্ষ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। সাধারণ নির্বাচনে বিজয়ী ৩০০ সংসদ সদস্যই এই নির্বাচনে ভোটার হিসেবে অংশ নেন। প্রতি ৬টি সাধারণ আসনের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন নির্ধারণের বিধান রয়েছে।

আইনি প্রক্রিয়া অনুযায়ী, সংসদ সচিবালয় শপথ নেওয়া সংসদ সদস্যদের তালিকা নির্বাচন কমিশনে পাঠায়। এরপর দলগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের অবস্থান জানাতে হয় এবং কমিশন দলভিত্তিক ভোটার তালিকা প্রস্তুত করে।

দলগুলো তাদের প্রাপ্ত আসনের অনুপাতে প্রার্থী মনোনয়ন দেয়। কোনো দলের মনোনীত প্রার্থীর সংখ্যা বরাদ্দকৃত আসনের সমান হলে সাধারণত তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

সংরক্ষিত নারী আসনের সদস্যদের নির্দিষ্ট কোনো নির্বাচনী এলাকা থাকে না। তারা দল বা জোটের প্রতিনিধিত্ব করেন এবং অন্যান্য সংসদ সদস্যদের মতোই বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা ভোগ করেন। তবে তারা সাধারণত নির্দিষ্ট এলাকা নয়, বরং এক বা একাধিক জেলার উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্ব পান।

বর্তমান আইন অনুযায়ী, ৫০টি সংরক্ষিত নারী আসন ৩০০টি সাধারণ আসনের আনুপাতিক হারে বণ্টন করা হয়। গাণিতিক হিসাব অনুযায়ী আসন নির্ধারণ করা হয় এবং প্রয়োজন হলে লটারির মাধ্যমেও আসন বণ্টনের বিধান রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল

আপডেট সময় : ০৩:৩৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬