ঢাকা ১১:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
দুর্গাপূজায় ইলিশ রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ ভারতের আমদানিকারকদের বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে আসছে সামঞ্জস্য, শিক্ষা ব্যবস্থায় অভিন্ন মানদণ্ডের উদ্যোগ দেশে সারের সংকট নেই, মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে: কৃষিমন্ত্রী প্রভাব-প্রতিপত্তি না দেখে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দুদককে রাষ্ট্রপতির নির্দেশ প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা আরও দ্রুত ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ পদ্মায় দ্রুত বাড়ছে পানি, আগামী ১–২ দিনে চর ও নিচু এলাকায় বন্যার আশঙ্কা আশুলিয়ায় দম্পতি হত্যার ঘটনায় যুবক গ্রেফতার, আদালতে স্বীকারোক্তির দাবি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আশরাফ উদ্দিন ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থায় গতি বেড়েছে, প্রতিদিন লেনদেন ১২০ কোটি টাকা কিংদাওয়ে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য পাচার হওয়া অর্থ ফেরানোর প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:২৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / 113

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, বিগত স্বৈরাচার আমলে পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে তা কৃষক ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণের মধ্যে বিতরণ করা হবে। সোমবার (২০ এপ্রিল) বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীর শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ প্রতিশ্রুতি দেন। ওই অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের দ্বিতীয় ধাপের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ৯১১ জনের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয় এবং জানানো হয়, চলতি মাসের মধ্যেই ২৩টি উপজেলায় এই কার্ড পৌঁছে দেওয়া হবে।

তারেক রহমান বলেন, অতীতের স্বৈরাচার শাসনামলে দেশের বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে। সেই অর্থ ফিরিয়ে এনে কৃষকসহ সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করা হবে এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধা জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় নারী ও পুরুষ উভয়কেই সমানভাবে সম্পৃক্ত করা হবে এবং সরকার এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য পাচার হওয়া অর্থ ফেরানোর প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান

আপডেট সময় : ০৪:২৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬