দেশে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ‘ফুয়েল পাশ বিডি’ অ্যাপের কার্যক্রম সম্প্রসারণ
- আপডেট সময় : ০৬:২৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / 26

বৈশ্বিক অস্থিরতা ও জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের তেল সরবরাহ ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করতে সরকার ‘ফুয়েল পাশ বিডি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) প্রথমে পরীক্ষামূলকভাবে রাজধানীতে এই সেবা চালু করলেও এখন তা দেশের বিভিন্ন জেলা ও শহরে সম্প্রসারণ করা হয়েছে। নতুন করে এই ব্যবস্থার আওতায় ১৯টি জেলা যুক্ত করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে জানানো হয়, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় এই অ্যাপের নিবন্ধন কার্যক্রম চালু করা হয়েছে।
এর আগে ১৮ এপ্রিল ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ও ময়মনসিংহসহ বিভিন্ন মহানগর ও জেলায় অ্যাপটির নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়।
মন্ত্রণালয় জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের সব জেলায় এই ডিজিটাল জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম চালু করা হবে।























