ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

ডাকসুর উদ্যোগে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে মোটরসাইকেল চালনা প্রশিক্ষণ, অংশ নিয়েছেন ৩০৩ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / 229

বাস্তব জীবনের প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। গত তিন মাস ধরে চলমান এই উদ্যোগে এখন পর্যন্ত ৩০৩ জন শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

ডাকসুর কার্যনির্বাহী সদস্য ইমরান হোসাইন রোববার (১৯ এপ্রিল) ঢাকা পোস্টকে জানান, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং বাস্তব জীবনের গুরুত্বপূর্ণ একটি কৌশল শেখানোর উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, এই কার্যক্রমটি গত তিন মাস ধরে চলছে। এখন পর্যন্ত ৩০৩ জন শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়েছেন এবং প্রতিদিনই নতুন শিক্ষার্থীরা এতে যুক্ত হচ্ছেন।

তিনি আরও জানান, ছেলে ও মেয়ে উভয় শিক্ষার্থীর জন্য এই প্রশিক্ষণ উন্মুক্ত রাখা হয়েছে। নারী শিক্ষার্থীদের সুবিধার্থে নারী প্রশিক্ষকের ব্যবস্থাও রাখা হয়েছে।

ইমরান হোসাইন বলেন, অনেক শিক্ষার্থী আগে নিরাপদ পরিবেশ ও সঠিক নির্দেশনার অভাবে মোটরসাইকেল চালানো শিখতে পারেননি। এই উদ্যোগ তাদের জন্য বাস্তব দক্ষতা অর্জনের একটি সুযোগ তৈরি করেছে।

বর্তমানে মুহসিন হলের মাঠ, কেন্দ্রীয় খেলার মাঠ, ক্যাম্পাসের বিভিন্ন সড়ক এবং মল চত্বরের আশপাশে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। নিরাপদ পরিবেশে হাতে-কলমে শেখানোর সুযোগ থাকায় শিক্ষার্থীদের আগ্রহও বাড়ছে।

তিনি জানান, পুরো কার্যক্রমটি স্বেচ্ছাশ্রম ও ব্যক্তিগত অর্থায়নে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে প্রাতিষ্ঠানিক সহায়তা পেলে গাড়ি চালানোর প্রশিক্ষণও চালুর পরিকল্পনা রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ডাকসুর উদ্যোগে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে মোটরসাইকেল চালনা প্রশিক্ষণ, অংশ নিয়েছেন ৩০৩ জন

আপডেট সময় : ০৫:৪২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬