ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
১ আগস্ট থেকে সব গণপরিবহণে জিপিএস বাধ্যতামূলক, ঘোষণা বিআরটিএ সারাদেশে ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করবে সরকার, সুবিধা পাবেন ৪০ হাজার কৃষক হাসপাতাল বন্ধ, মেডিকেল কলেজ নয়: শিক্ষার্থীরা অন্য হাসপাতালে প্র্যাকটিস করতে পারবে—স্বাস্থ্যমন্ত্রী আদ্-দ্বীন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অন্য হাসপাতালে সংযুক্ত করার নির্দেশ, লাইসেন্স বাতিলের পর নতুন সিদ্ধান্ত দুদকের অনুসন্ধানের পর দেশ ছাড়েন সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দুবাইয়ে গ্রেফতার ঘিরে নতুন আলোচনা দেশজুড়ে শুরু হচ্ছে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, ১৮ জুন থেকে তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দিল সরকার শিক্ষা বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার তিন বিষয়ে: ‘শিক্ষা, শিক্ষা ও শিক্ষা’—শিক্ষামন্ত্রী মণিরামপুরে জামায়াতের তিন নেতা পদ স্থগিত, মাটি বাণিজ্য ও সংঘর্ষের অভিযোগে বড় সিদ্ধান্ত তারল্য সংকটে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা বিশেষ সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক

বিশ্বকাপে বাড়তি চাপ, যুক্তরাষ্ট্রে পরিবহন খরচ বেড়েছে ১২ গুণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / 25
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুয়ারে কড়া নাড়ছে FIFA World Cup 2026। তবে এই আসরকে ঘিরে দর্শকদের জন্য খরচের চাপ ক্রমেই বাড়ছে। টিকিটের দামের পর এবার যুক্তরাষ্ট্রে পরিবহন ব্যয়ও অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে।

বিশেষ করে নিউইয়র্ক থেকে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে যাতায়াতের ট্রেন ভাড়া বাড়িয়ে ১৫০ ডলার নির্ধারণ করা হয়েছে, যেখানে সাধারণ সময়ে একই পথে ভাড়া ছিল মাত্র ১২ দশমিক ৯০ ডলার। এই সিদ্ধান্তে ভক্তদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে।

নিউইয়র্ক থেকে স্টেডিয়ামের দূরত্ব খুব বেশি না হলেও বিশ্বকাপ উপলক্ষে সেখানে ফাইনালসহ মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সীমিত সংখ্যক টিকিটের কারণে পরিবহন ব্যবস্থায় বাড়তি চাপ সামলাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুধু ট্রেন নয়, ব্যক্তিগত গাড়িতে যাতায়াত করলেও খরচ কম নয়। স্টেডিয়ামে পার্কিংয়ের জন্য প্রতিবন্ধী দর্শকদের ২২৫ ডলার পর্যন্ত গুনতে হবে, যা নিয়ে সমালোচনা আরও বেড়েছে।

নিউজার্সির গভর্নর মিকি শেরিল এই সিদ্ধান্তকে সমর্থন করে বলেন, বিশ্বকাপ আয়োজনে পরিবহন খাতে বড় অঙ্কের ব্যয় বহন করতে হচ্ছে, অথচ আয়োজক সংস্থা কোনো আর্থিক সহায়তা দিচ্ছে না।

অন্যদিকে সমালোচকরা বলছেন, এ ধরনের অতিরিক্ত খরচ সাধারণ দর্শকদের জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে। অনেকের মতে, এই আয়োজন ধীরে ধীরে সাধারণ ভক্তদের নাগালের বাইরে চলে যাচ্ছে।

এ নিয়ে বিভিন্ন দেশের সমর্থক সংগঠনও অসন্তোষ প্রকাশ করেছে। তাদের মতে, ধারাবাহিকভাবে ব্যয় বাড়তে থাকলে বিশ্বকাপ উপভোগ করা অনেকের জন্য কঠিন হয়ে পড়বে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিশ্বকাপে বাড়তি চাপ, যুক্তরাষ্ট্রে পরিবহন খরচ বেড়েছে ১২ গুণ

আপডেট সময় : ০৩:৫০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬