ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার

যশোরে জনসভায় কঠোর বার্তা দিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:০৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / 71

স্বাধীনতা যুদ্ধের সময় জনগণকে বিভ্রান্ত করা শক্তি এখনো বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিএনপি জনগণের জন্য কাজ করে যাবে এবং মানুষের আস্থা নিয়েই এগিয়ে যাবে।

সোমবার (২৭ এপ্রিল) যশোর ঈদগাঁ ময়দানে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাধাগ্রস্ত করতে একটি মহল সক্রিয় রয়েছে। যারা অতীতে নির্বাচনের আগে নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল, তারা এখনো বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তবে জনগণ বিএনপির ওপর আস্থা রেখে তাদের সমর্থন দিয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর একটি দল ফ্যাসিবাদের অনুসারীদের ক্ষমা করার ঘোষণা দিয়েছে এবং একই সঙ্গে তারা আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার কথাও বলেছে। পাশাপাশি, সেই দল ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে বৈঠকও করছে বলে তিনি মন্তব্য করেন।

জনগণের ন্যায্য দাবি পূরণ করাই সরকারের প্রধান অগ্রাধিকার হবে জানিয়ে তারেক রহমান বলেন, ‘জুলাই সনদ’ এর প্রতিটি অঙ্গীকার সংসদে পাস করা হবে। তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসমাপ্ত কাজ বিএনপি সরকার শেষ করবে।

তিনি আরও বলেন, দেশের মোট জনগোষ্ঠীর অর্ধেক নারীকে পিছিয়ে রেখে কোনো উন্নয়ন সম্ভব নয়। নারীদের জন্য দেওয়া কয়েক লক্ষ ফ্যামিলি কার্ড ধাপে ধাপে কোটি পর্যায়ে নেওয়া হবে।

তারেক রহমান বলেন, দেশের মানুষ শান্তি, সমৃদ্ধি ও স্বাভাবিক জীবন চায়। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নই জনগণের প্রত্যাশা। তাই জনগণের শান্তি নষ্ট করতে পারে এমন কোনো কাজকে প্রশ্রয় দেওয়া হবে না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

যশোরে জনসভায় কঠোর বার্তা দিলেন তারেক রহমান

আপডেট সময় : ০৭:০৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬