ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

৩০ এপ্রিলের পর জুয়া–মাদকের বিরুদ্ধে অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৫৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / 51

আগামী ৩০ এপ্রিলের পর থেকে সারাদেশে অনলাইনে জুয়া, মাদক এবং সিসা লাউঞ্জের বিরুদ্ধে সমন্বিত অভিযান চালানো হবে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে সংসদ অধিবেশনে এক নোটিশের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী যুবসমাজকে সুরক্ষিত রাখতে এই অভিযান পরিচালনা করা হবে। তিনি মনে করেন, তরুণ প্রজন্মকে এসব ক্ষতিকর কার্যক্রম থেকে দূরে রাখতে এর কোনো বিকল্প নেই।

তিনি আরও জানান, অবৈধ সিসা লাউঞ্জগুলো যাতে নাম বা ঠিকানা পরিবর্তন করে আবার কার্যক্রম চালাতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।

এ সময় তিনি বলেন, জুয়া, অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সরকারের ‘শূন্য সহনশীলতা’ নীতি রয়েছে এবং তা বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে সরকার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

৩০ এপ্রিলের পর জুয়া–মাদকের বিরুদ্ধে অভিযান

আপডেট সময় : ০৫:৫৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬