ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

গৃহিণীদের জন্য আসছে এলপিজি কার্ড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৪৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / 34

পরিবারের নারীপ্রধানদের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর পর এবার গৃহিণীদের রান্নার ঝামেলা কমাতে ‘এলপিজি কার্ড’ চালুর ঘোষণা দিয়েছে সরকার। সোমবার (২৭ এপ্রিল) যশোরের শার্শা উপজেলার উলশী খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এ উদ্যোগের কথা জানান।

‘এলপিজি কার্ড’ হলো এমন একটি বিশেষ সুবিধাসম্পন্ন কার্ড, যার মাধ্যমে নিবন্ধিত পরিবারের নারী সদস্যরা রান্নার জন্য সাশ্রয়ী দামে বা ভর্তুকির মাধ্যমে গ্যাস সুবিধা পাবেন। মূল লক্ষ্য হলো রান্নার জ্বালানি সংগ্রহে নারীদের শারীরিক কষ্ট ও আর্থিক চাপ কমানো।

সরকার প্রধানের ঘোষণায় জানা গেছে, এই সুবিধার মূল লক্ষ্য দেশের নারী সমাজ। বিশেষ করে গ্রামীণ এলাকার নারীরা, যারা লাকড়ি বা খড়কুটো দিয়ে রান্না করতে গিয়ে ধোঁয়ার কারণে স্বাস্থ্যঝুঁকিতে থাকেন, তারা এর মাধ্যমে উপকৃত হবেন। পাশাপাশি শহরের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের নারীরাও, যাদের জন্য গ্যাসের উচ্চমূল্য বহন করা কঠিন, এই সুবিধার আওতায় আসবেন।

যদিও এ কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা এখনো চূড়ান্ত হয়নি, তবে সম্ভাব্য সুবিধার মধ্যে রয়েছে—কার্ডের মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ গ্যাস বা সিলিন্ডার পাওয়ার সুযোগ, বাজারদামের তুলনায় কম দামে গ্যাস ক্রয়ের সুবিধা এবং নির্ধারিত ডিলার বা নির্দিষ্ট কেন্দ্র থেকে সহজে সিলিন্ডার সংগ্রহ বা রিফিল করার ব্যবস্থা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গৃহিণীদের জন্য আসছে এলপিজি কার্ড

আপডেট সময় : ০৫:৪৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬