ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার

উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও জনসভায় যোগ দিতে যশোরে যাচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৫০:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / 79

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার যশোর জেলা সফর করবেন। সফরকালে তিনি একাধিক উন্নয়ন প্রকল্প উদ্বোধন, নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জনসভায় অংশগ্রহণ করবেন।

রোববার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, সোমবার সকালে গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন। সেখান থেকে আকাশপথে যশোর বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।

যশোরে পৌঁছে তিনি শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। একই স্থানে আয়োজিত সুধী সমাবেশ বা পথসভায়ও তিনি অংশ নেবেন।

এরপর শার্শা থেকে ফিরে যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতি নেবেন প্রধানমন্ত্রী। পরে বিকালে তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

দিনের শেষ কর্মসূচি হিসেবে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় তিনি বক্তব্য রাখবেন।

সফর শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাতে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে তার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটিই প্রথম যশোর সফর। এছাড়া গত তিন মাসে এটি তার দ্বিতীয় যশোর সফর। এর আগে গত ২ ফেব্রুয়ারি যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনি জনসভায় অংশ নিয়েছিলেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও জনসভায় যোগ দিতে যশোরে যাচ্ছেন তারেক রহমান

আপডেট সময় : ০৮:৫০:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬