ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার

জ্বালানি সংকট সমাধানে জাতীয় উদ্যোগ: ১০ সদস্যের যৌথ কমিটির প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:১৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / 153

দেশের চলমান জ্বালানি সংকটের যৌক্তিক সমাধান খুঁজতে জাতীয় স্বার্থে যৌথভাবে কাজ করার লক্ষ্যে ১০ সদস্যের একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। একই সঙ্গে বিরোধী দলকে নিজেদের পক্ষ থেকে পাঁচজন সদস্যের নাম দেওয়ার আহ্বানও জানান তিনি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনার সময় সরকারি দলের পক্ষ থেকে পাঁচ সদস্যের নাম ঘোষণা করেন তিনি। এ সময় তিনি জানান, প্রস্তাবিত কমিটির প্রধান থাকবেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং এতে সরকার ও বিরোধী দল সমান সংখ্যক সদস্য নিয়ে কাজ করবে।

তিনি বলেন, বিরোধী দলের প্রস্তাব ও পরামর্শ এই কমিটির মাধ্যমে সরকারের কাছে পৌঁছাবে। বাস্তবসম্মত প্রস্তাব থাকলে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

সংসদ নেতা আরও বলেন, জ্বালানি সংকট একটি বৈশ্বিক সমস্যা, যার প্রভাব সারাবিশ্বেই পড়েছে। তবে দেশের মানুষের স্বার্থে সরকার যেকোনো পক্ষের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।

তিনি উল্লেখ করেন, বিরোধী দলও দেশের স্বার্থে আলোচনায় অংশ নিতে প্রস্তুত, এবং উভয় পক্ষের প্রতিনিধিদের নিয়ে একটি সমন্বিত কমিটি গঠনের মাধ্যমে সমাধানের পথ খোঁজা হবে।

সরকারি দলের পক্ষ থেকে কমিটিতে রাখা হয়েছে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, মইনুল ইসলাম খান শান্ত এবং মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

এ প্রস্তাবের পর বিরোধী দলের পক্ষ থেকেও পাঁচজন সদস্যের নাম ঘোষণা করা হয়। বিরোধী দল থেকে কমিটিতে থাকছেন জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও খেলাফত মজলিসের বিভিন্ন আসনের নির্বাচিত সংসদ সদস্যরা।

পরে স্পিকার কমিটির নেতৃত্ব নির্ধারণের বিষয়টি উত্থাপন করলে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, কমিটির সভাপতি হিসেবে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব করা হচ্ছে, যাতে সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের পথে এগিয়ে যায়।

তিনি আশা প্রকাশ করেন, এই যৌথ উদ্যোগের মাধ্যমে দেশের জ্বালানি সংকট সমাধানে একটি কার্যকর ও সময়োপযোগী পথ বের হয়ে আসবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জ্বালানি সংকট সমাধানে জাতীয় উদ্যোগ: ১০ সদস্যের যৌথ কমিটির প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ১২:১৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬