সংবাদ শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
নিউজ ডেস্ক
- আপডেট সময় : ০৩:৫১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / 7

মার্কিন বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশি নাগরিকদের জন্য সতর্কতামূলক বার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। এ ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে চাকরি বা অন্য কোনো ধরনের কাজ করার অনুমতি নেই বলে স্পষ্টভাবে জানানো হয়েছে। কাজের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহীদের উপযুক্ত ভিসার জন্য আবেদন করার পরামর্শ দিয়েছে দূতাবাস।
বুধবার (২৮ অক্টোবর) নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে সংশ্লিষ্ট ভিসার নিয়মকানুন জেনে নেওয়া জরুরি। বি১/বি২ ভিজিটর ভিসায় ব্যবসায়িক বৈঠকে অংশ নেওয়া এবং চুক্তি নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে। তবে যুক্তরাষ্ট্রে কাজ করতে হলে ভিন্ন ধরনের ভিসার প্রয়োজন হবে।





















