ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার তেলের দাম ও মূল্যস্ফীতির চাপে কমল স্বর্ণের দর, নজর ফেডের সুদের হার সিদ্ধান্তে লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে গোলাবারুদ বিস্ফোরণ, নিহত ৮ ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে উয়েফার ৪২ প্রশ্ন, ২ নভেম্বরের মধ্যে জবাব চায় ফিফার ইউরোপীয় সংস্থা

প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক হোসেন, বললেন ‘আমাকে টার্গেট করা হয়েছে’

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / 27

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। তাঁকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং তাঁর কারণে দলকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হোক, তা চান না—এমন কারণ দেখিয়ে পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক।

সংবাদ সম্মেলনে তিনি জানান, আজ থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন। প্রধানমন্ত্রী তাঁর এ সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন বলেও জানান তিনি। এখন থেকে ঢাকা-৬ আসন ও আশপাশের এলাকায় মাদক নির্মূলসহ স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করতে চান ইশরাক।

নিজের সিদ্ধান্তের বিষয়ে ইশরাক হোসেন বলেন, “প্রধানমন্ত্রী, আমি পদত্যাগ করতে চাই। আমার জন্য যেন কাউকে বিব্রত হতে না হয়।”

সাম্প্রতিক সময়ে তাঁকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও আলোচনা নিয়েও সমালোচনা করেন ইশরাক। তাঁর দাবি, গত দুই-তিন দিন ধরে একটি বিষয় নিয়ে দেশি-বিদেশি গণমাধ্যমে আলোচনা চলছে। এসব প্রতিবেদনে কিছু সত্য থাকলেও অনেক তথ্য অতিরঞ্জিত করা হয়েছে এবং কোথাও কোথাও কল্পকাহিনি তৈরি করা হয়েছে। তিনি বলেন, তাঁকে লক্ষ্যবস্তু বানিয়ে হেয় করা হয়েছে, যার কারণে দলও বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে।

এর আগে অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়েন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ ঘটনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন বলে জানা গেছে। রোববার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। সেখানেই তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক হোসেন, বললেন ‘আমাকে টার্গেট করা হয়েছে’

আপডেট সময় : ০৩:৩৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬