ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার

২৪ ঘণ্টায় আরও ৩ সন্দেহজনক হাম রোগীর মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজারের বেশি

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 78

দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজন সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৮০ জন সন্দেহজনক এবং ৮৪ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্য ২৫ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২৬ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত সময়ের।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ৮৬ হাজার ৮১৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯৯৯ জনে।

এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ১৫৫ জন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৫৭৬ জন।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীদের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৬ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর মৃত্যু হয়েছে ১০১ জনের।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকায়, ৩৯৪ জন। এরপর চট্টগ্রামে ২৪২ জন, সিলেটে ১৩১, বরিশালে ৯৫, ময়মনসিংহে ৬২, খুলনায় ৩২, রাজশাহীতে ১৫ এবং রংপুরে ৯ জন শনাক্ত হয়েছেন।

১৫ মার্চ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকায়, ৭৯ হাজার ৩১৪ জন। চট্টগ্রামে এ সংখ্যা ৩৭ হাজার ১৫৯, বরিশালে ২০ হাজার ২৮৪, খুলনায় ১২ হাজার ২৭৭, সিলেটে ১৪ হাজার ৯৩৫, রাজশাহীতে ১০ হাজার ৪৫৮, ময়মনসিংহে ৯ হাজার ১৫৬ এবং রংপুরে ৩ হাজার ২৩০ জন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

২৪ ঘণ্টায় আরও ৩ সন্দেহজনক হাম রোগীর মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজারের বেশি

আপডেট সময় : ০৬:১১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬