ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার

আল্লাহর আইন ছাড়া সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়: জামায়াত আমির

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 76

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহর আইন ছাড়া সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। যেসব ইসলামী দল আল্লাহর আইন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে, তাদের মধ্যে জামায়াতে ইসলামী সর্বাগ্রে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার নগরীর মদিনা মার্কেট এলাকার একটি মিলনায়তনে সিলেট মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত দুই দিনব্যাপী রুকন (সদস্য) শিক্ষাশিবিরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, মানুষের সঙ্গে আচরণের ক্ষেত্রে সবসময় সম্মান প্রদর্শন করা এবং নৈতিক মানে উন্নীত হওয়ার নীতিই সংগঠনের কৌশল। সংগঠনের সর্বস্তরের দায়িত্বশীল ও জনশক্তিকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড আরও বাড়াতে হবে। এর মাধ্যমে মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি অবৈধ উপার্জনের চিন্তা থেকে দূরে থাকতে হবে।

তিনি আরও বলেন, ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা বজায় রাখা প্রয়োজন। সংগঠনের নেতাকর্মীদের নৈতিকতা ও স্বচ্ছতার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করার ওপরও গুরুত্ব দেন তিনি।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর সঞ্চালনায় শিক্ষাশিবিরটি অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর নায়েবে আমির হাফিজ মিফতাহুদ্দীন, ড. নূরুল ইসলাম বাবুল এবং জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নানসহ স্থানীয় নেতারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আল্লাহর আইন ছাড়া সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়: জামায়াত আমির

আপডেট সময় : ০৫:৫৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬