ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার

মাদকমুক্ত ও নৈতিকতাসম্পন্ন জাতি গড়তে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / 108

মাদকমুক্ত ও নৈতিকতাসম্পন্ন একটি জাতি গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী স্কাউট ও রোভার স্কাউটদের সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকমুক্ত ও নৈতিকতাসম্পন্ন হিসেবে গড়ে তুলতে সরকার শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। শিক্ষার মাধ্যমে একটি দক্ষ, নৈতিক ও দায়িত্বশীল প্রজন্ম তৈরি করাই সরকারের অন্যতম লক্ষ্য।

তিনি বলেন, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ও দক্ষতা উন্নয়নে খেলাধুলা এবং কারিগরি শিক্ষাকে কারিকুলামে অন্তর্ভুক্ত করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে স্কুল ড্রেস বিতরণ এবং সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ে মিডডে মিল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। স্কাউটসের উন্নয়নেও পৃথক একটি স্কিম গ্রহণ করা হয়েছে।

স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরে ড. মিলন বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জনসেবার মনোভাব, নেতৃত্বের গুণাবলি এবং দেশের প্রতি দায়িত্ববোধ তৈরি হয়। কীভাবে জনসেবা করতে হয়, জনগণকে ভালোবাসতে হয় এবং দেশের জন্য আত্মত্যাগ করতে হয়—স্কাউটিংয়ের মাধ্যমে এসব গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়।

মেধাবী তরুণদের দেশের প্রধান সম্পদ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, আগামীর বাংলাদেশ গড়তে তরুণ ও মেধাবীদের যথাযথ গুরুত্ব দিতে হবে। দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারলে ভবিষ্যতে বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করবে।

অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫৮০ জন মেধাবী স্কাউট ও রোভার স্কাউটকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রত্যেক মেধাবী স্কাউট ও রোভার স্কাউটকে সার্টিফিকেট, মেডেল এবং ২ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মাদকমুক্ত ও নৈতিকতাসম্পন্ন জাতি গড়তে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৬:৫৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬