ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য ট্রাম্পের দাবি, ‘চাঁদ আমাদের’; মহাকাশ থেকে নিউ মেক্সিকো—নাম বদলের হিড়িক মেসির গোলেও জয় পেল না মিয়ামি, ন্যাশভিলের সঙ্গে ২-২ ড্র আমিশা প্যাটেলের মায়ের বাড়িতে ৫ লাখ রুপির গয়না চুরি, গৃহকর্মী গ্রেফতার

ইউরোপে পারমাণবিক হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, রাশিয়ার বিস্ফোরক দাবি

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / 30

ইউরোপের মাটিতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনায় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে দাবি করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত আন্দ্রে বেলোউসভ আন্তর্জাতিক গণমাধ্যম আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন।

রুশ কূটনীতিক বেলোউসভ বলেন, রাশিয়ার তৈরি সাধারণ বা ছোট আকারের পারমাণবিক অস্ত্র যুক্তরাষ্ট্রের নিজ ভূখণ্ডের জন্য কোনো সরাসরি হুমকি নয়। অথচ আন্তর্জাতিক বিভিন্ন বৈঠকে ওয়াশিংটন বারবার মস্কোর এসব অস্ত্র নিয়ে প্রশ্ন তুলছে।

তার দাবি, রাশিয়ার পারমাণবিক সক্ষমতা নিয়ে আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র মূল বিষয় থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি সরিয়ে রাখার চেষ্টা করছে। ইউরোপে যুক্তরাষ্ট্রের মোতায়েন করা পারমাণবিক অস্ত্র এবং নতুন ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা আড়াল করতেই মস্কোর অস্ত্রভাণ্ডার নিয়ে এত আলোচনা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বেলোউসভ আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আলোচনার মাধ্যমে রাশিয়ার পারমাণবিক অস্ত্রের বিস্তারিত তথ্য জানতে চায়। পরবর্তী সময়ে এসব অস্ত্র পুরোপুরি ধ্বংস করার লক্ষ্যও থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

রুশ এই কূটনীতিক সতর্ক করে বলেন, রাশিয়া যদি নিজেদের পারমাণবিক প্রতিরোধক্ষমতা কমিয়ে দেয় বা সরিয়ে নেয়, তাহলে ইউরোপে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথ আরও সহজ হয়ে যেতে পারে।

তিনি অভিযোগ করেন, নিজেদের ভূরাজনৈতিক স্বার্থ পূরণে যুক্তরাষ্ট্র মিত্র দেশগুলোর ভূখণ্ডকে সম্ভাব্য যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহার করছে। ইউরোপীয় দেশগুলোকে ওয়াশিংটনের এই নীতির উদ্দেশ্য দ্রুত অনুধাবন করে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে মস্কো।

তবে রাশিয়ার এসব বক্তব্য দেশটির নিজস্ব দাবি ও মূল্যায়নের ভিত্তিতে করা হয়েছে।

সূত্র: তাস

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইউরোপে পারমাণবিক হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, রাশিয়ার বিস্ফোরক দাবি

আপডেট সময় : ০৫:৩২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬