ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
রাষ্ট্রপতি পদে কর্নেল (অব.) অলি আহমদকে ১১ দলীয় জোটের মনোনয়ন কার্ড ঢোকাতে হবে না এটিএমে, ট্যাপ করেই টাকা তোলার সুবিধা চালু ২১ বছরের সংসার শেষে স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী কমলাপুর স্টেডিয়ামের নোংরা পরিবেশে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী, প্রশাসক সাময়িক বরখাস্ত সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন হক গ্রেপ্তার আবুল খায়ের গ্রুপে ২৫০ জনের চাকরি, এইচএসসি পাসেই আবেদন দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে: ববি হাজ্জাজ গ্রামে ‘হেলথ হাব’ গড়ার পরিকল্পনা, হাইমচর হাসপাতালে গিয়ে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী সোমবার এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে রেজাল্ট ভূমিকম্পের ঝুঁকি কমাতে ধাপে ধাপে রাজধানীর ভবন যাচাই করবে রাজউক

সোমবার এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে রেজাল্ট

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 1

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষার অবসান হচ্ছে সোমবার (১০ আগস্ট)। এদিন সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফলাফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

একই সময়ে পরীক্ষার্থীরা অনলাইন, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইলের এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার (৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ফলাফল উদ্বোধন অনুষ্ঠানে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করবেন।

পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি দুটি অভিন্ন ওয়েবসাইট থেকেও ফল জানতে পারবেন। এ ছাড়া নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।

মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে প্রথমে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং আরেকটি স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে এসএমএসের ফরম্যাট হবে SSC DHA ROLL YEAR। মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার্থীদের জন্য SSC MAD ROLL YEAR এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের SSC TEC ROLL YEAR লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। প্রতিটি এসএমএসের জন্য ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছে।

এদিকে ফল প্রকাশের পর ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে। আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে এ আবেদন গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পুনর্নিরীক্ষণ আবেদনের প্রক্রিয়া ও নির্দেশনা জানানো হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও নির্ধারিত ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করে প্রকাশ করতে পারবে। প্রতিষ্ঠানগুলো ওয়েবসাইটের ‘Result’ কর্নারে গিয়ে নিজ নিজ বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN ব্যবহার করে ফল ডাউনলোড করতে পারবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সোমবার এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে রেজাল্ট

আপডেট সময় : ০৪:০৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬