ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ভূমিকম্পের ঝুঁকি কমাতে ধাপে ধাপে রাজধানীর ভবন যাচাই করবে রাজউক আগামী ২৪ ঘণ্টায় সব বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস শিক্ষা-স্বাস্থ্য-জ্বালানিকে স্বনির্ভর করতে বাস্তবমুখী পরিকল্পনা: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া যেতে ভুয়া মাইগ্রেশন এজেন্ট থেকে সতর্ক থাকার পরামর্শ শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ, হর্ন ও নির্মাণকাজে নতুন নির্দেশনা ‘জুলাই ১৭ বছরের আন্দোলনের পরিণতি’—রিজভী ২০২৭ সালের প্রথমার্ধেই স্বর্ণের দাম ৫ হাজার ডলারে উঠতে পারে: ইউবিএস সৌদি-তুরস্ক-পাকিস্তানের ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’, বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি ৫৪ রানে অলআউট বাংলাদেশ, তাইজুলকে নিয়ে মিলল বড় সুখবর বাবার নির্যাতন থেকে ৫০০ টাকা হাতে মুম্বাই, শৈশবের ভয়াবহ স্মৃতি জানালেন রবি কিষাণ

অপরিকল্পিত নীতি ও বিশেষ মহলকে সুবিধা দেওয়ায় জ্বালানি সংকট: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / 3

অতীতে অপরিকল্পিতভাবে বিভিন্ন পরিকল্পনা ও নীতি গ্রহণ এবং নির্দিষ্ট একটি মহলকে সুবিধা দেওয়ার কারণেই বর্তমানে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতি, বিভাজিত প্রশাসন এবং দুর্বল শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার উত্তরাধিকার পেয়েছে। সেই অবস্থা থেকে দেশকে সচল ও ঘুরে দাঁড় করাতে সরকার কাজ করছে।

বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, অতীতে জ্বালানি, গ্যাস ও বিদ্যুৎ খাতে অপরিকল্পিতভাবে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি নির্দিষ্ট একটি মহলকে সুবিধা দিতে যেসব নীতি নেওয়া হয়েছিল, এখন তার খেসারত দেশের মানুষ ও বর্তমান সরকারকে দিতে হচ্ছে।

তিনি বলেন, সরকার অস্বীকার করছে না যে বর্তমানে অনেক মানুষ বিদ্যুৎ ও গ্যাস নিয়ে ভোগান্তিতে রয়েছেন। তবে উত্তরাধিকারসূত্রে পাওয়া ভঙ্গুর পরিস্থিতি মোকাবিলা করে ধীরে ধীরে সংকট কাটিয়ে ওঠার চেষ্টা চলছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, একটি চক্র পরিকল্পিতভাবে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে। তবে সরকার পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

স্বাস্থ্য খাতের উন্নয়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে বর্তমান সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে। দ্রুত ই-হেলথ কার্ড চালুর কাজ শুরু করা হবে এবং উপজেলা হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

শিক্ষকদের রাজনৈতিক সম্পৃক্ততা প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে শিক্ষক, শিক্ষার্থী ও পেশাজীবীরা নিজ নিজ মতাদর্শ অনুযায়ী রাজনৈতিকভাবে সচেতন ও সংগঠিত থাকতে পারেন। তবে রাজনৈতিক সম্পৃক্ততা যেন তাদের পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না করে, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, প্রচলিত রাজনীতির বাইরে এসে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা এখন সময়ের দাবি। বিশেষ করে ৫ আগস্টের পর থেকে দেশের বিভিন্ন পর্যায়ে এ ধরনের পরিবর্তনের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অপরিকল্পিত নীতি ও বিশেষ মহলকে সুবিধা দেওয়ায় জ্বালানি সংকট: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৪:১০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬