ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আত্মহত্যায় প্ররোচনার মামলায় হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভী ‘ছাগল কাণ্ডে’ আলোচিত সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান গ্রেফতার, হত্যাচেষ্টা মামলায় কারাগারে জ্বালানি সংকট মোকাবিলায় সৌর বিদ্যুতে জোর, প্রধানমন্ত্রীর তিন নির্দেশনা গ্যাস বিলে অনিয়মের মাধ্যমে ৯৮২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ইউনাইটেড গ্রুপের বিরুদ্ধে দুদকের প্রাথমিক সত্যতা ‘৫ বছর ক্ষমতায় থাকতে দেব না’—এমন ভাষা শেখ হাসিনাও ব্যবহার করতেন: মির্জা ফখরুল ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে কত মুনাফা? জেনে নিন কারা কিনতে পারবেন ও কী কী সুবিধা মিলবে জ্বালানির দাম বাড়তেই যুক্তরাজ্যে পেট্রোলপাম্পে চুরি বেড়েছে, প্রতিদিন উধাও ৩ কোটি টাকার বেশি জ্বালানি জর্জিনা রদ্রিগেজের হিব্রু ক্যাপশন ঘিরে তুমুল আলোচনা, প্রশ্নের মুখে রোনালদো পরিবার রামগোপাল ভার্মা-ঊর্মিলা কি গোপনে বিয়ে করেছিলেন? প্রবীণ সাংবাদিকের বিস্ফোরক দাবি ব্র্যাক ব্যাংকে ‘অফিসার’ পদে নিয়োগ, আবেদন চলছে ১০ আগস্ট পর্যন্ত

৫ আগস্টে নাশকতার সক্ষমতা নেই নিষিদ্ধ আওয়ামী লীগের: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 1

৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো ধরনের নাশকতা চালানোর সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে সম্ভাব্য যেকোনো অপতৎপরতা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি বোমা উদ্ধারের ঘটনায় জনগণের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। একটি পক্ষ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। আশুলিয়ায় বোমাভর্তি ব্যাগ উদ্ধারের ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।

দেশে উগ্রবাদী তৎপরতা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, উগ্রবাদী গোষ্ঠীগুলো বিভিন্ন সময়ে নাশকতা বা অপকর্মের চেষ্টা করলেও তা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় তৎপর রয়েছে। উগ্রবাদ দমনে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাই সরকার তাকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে। কী কারণে এই জামিন দেওয়া হয়েছে, তা জানার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি আইনজীবী প্রতিষ্ঠান (ল’ ফার্ম) নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বেনজীর আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলে সরকারের ধারণা রয়েছে।

এনসিপির কর্মসূচিতে হামলার অভিযোগের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষ হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

৫ আগস্টে নাশকতার সক্ষমতা নেই নিষিদ্ধ আওয়ামী লীগের: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৪:১৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬