ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
‘হ্যালো ডিসি’তে আবেদন করে সেলাই মেশিন পেলেন দোহারের ১৪ অসহায় নারী বেনজীরের দুবাইয়ে মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক তথ্য নেই, যা করণীয় দুদক করবে: মহাপরিচালক দেশব্যাপী এআই প্রশিক্ষণ কার্যক্রম শুরু, ৬৪ জেলায় ১,৬০০ তরুণ-তরুণী পাবেন দক্ষতা উন্নয়নের সুযোগ প্রবাসীদের ঝুলে থাকা পাসপোর্ট আবেদন ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের ‘জুলাইয়ের অর্জনের চেয়ে ব্যর্থতার আলোচনা বেশি, জাতীয় অনৈক্যের দায় বিতর্ক সৃষ্টিকারীদের’ কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার, ২-৫ দিনের মধ্যে কমতে পারে দাম ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪৩১, উদ্ধার বিদেশি পিস্তল ও ১৪ হাজার ইয়াবা বিনামূল্যে ১৪ দিনের পর্যটন ভিসা চালু করল ওমান দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হার, মাত্র ৮৯ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ ইমার্জিং দল ৩১তম বিবাহবার্ষিকীতে মৌসুমীকে আবেগঘন বার্তা দিলেন ওমর সানী

আবারও বাড়তে পারে ভোজ্যতেলের দাম, লিটারে ১০ টাকা বৃদ্ধির প্রস্তাব ব্যবসায়ীদের

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / 5

নিত্যপণ্যের বাজারে অস্থিরতার মধ্যেই আবারও ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ীরা। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্য বৃদ্ধি এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে সরকারকে নতুন মূল্য নির্ধারণের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি গত ১১ জুলাই থেকেই নতুন মূল্য কার্যকরের দাবি জানানো হয়েছিল।

প্রস্তাব পাওয়ার পর একই দিন বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ীদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। তবে ওই বৈঠকে দাম বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। মন্ত্রণালয় জানায়, বিষয়টি নিয়ে আরও একটি বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

যদিও এখন পর্যন্ত মূল্যবৃদ্ধির অনুমোদন দেওয়া হয়নি, তবে আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোজ্যতেলের যৌক্তিক মূল্য নির্ধারণে বিশ্লেষণ শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ফলে শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে গত ২৯ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয় বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৪ টাকা বাড়ানোর অনুমোদন দেয়। সে অনুযায়ী এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা থেকে বেড়ে ১৯৯ টাকা এবং পাঁচ লিটারের বোতলের দাম ৯৫৫ টাকা থেকে বেড়ে ৯৭৫ টাকা নির্ধারণ করা হয়।

একই সময়ে খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৭৬ টাকা থেকে বাড়িয়ে ১৮০ টাকা করা হলেও খোলা পাম তেলের দাম ১৬৬ টাকাতেই অপরিবর্তিত রাখা হয়েছিল।

নতুন প্রস্তাবে শুধু সয়াবিন তেল নয়, পাম তেলের দামও বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের প্রস্তাব অনুযায়ী, খোলা পাম তেলের দাম লিটারপ্রতি ১৭ টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আবারও বাড়তে পারে ভোজ্যতেলের দাম, লিটারে ১০ টাকা বৃদ্ধির প্রস্তাব ব্যবসায়ীদের

আপডেট সময় : ০৪:৪১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬