ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার

আগামী ২৪-৪৮ ঘণ্টায় ১০ জেলায় বন্যার শঙ্কা, উত্তরাঞ্চলের কয়েকটি জেলা প্লাবিত হতে পারে

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / 36

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের ১০ জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে উত্তরাঞ্চলের কয়েকটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে।

সোমবার (২০ জুলাই) প্রকাশিত বন্যা তথ্যকেন্দ্রের সতর্কবার্তায় জানানো হয়, আগামী দুই দিনের মধ্যে তিস্তা, ধরলা, সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী, ভুগাই ও কংস নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে।

এর ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, শেরপুর, ময়মনসিংহ এবং নেত্রকোনা জেলায় বন্যার ঝুঁকি তৈরি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এছাড়া কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নওগাঁ ও নাটোর জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বন্যা পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এবং ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গের উজান এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। এসব বৃষ্টির প্রভাবে নদ-নদীর পানির স্তর আরও বাড়তে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে হালদা নদীর পানি কিছুটা কমেছে এবং মাতামুহুরী নদীর পানি স্থিতিশীল রয়েছে। বন্যা তথ্যকেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় এসব নদীর পানিও বাড়তে পারে এবং পরবর্তী দুই দিনে পানির বৃদ্ধি আরও দ্রুত হতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আগামী ২৪-৪৮ ঘণ্টায় ১০ জেলায় বন্যার শঙ্কা, উত্তরাঞ্চলের কয়েকটি জেলা প্লাবিত হতে পারে

আপডেট সময় : ০৬:০৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬