ঢাকা ০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
সরকারি হাসপাতালের দালাল, টেস্ট বাণিজ্য ও অপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর আন্তর্জাতিক পানি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন এমপি ফজলুল হক মিলন টানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস, দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের শঙ্কা ‘নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানারও যোগ্য?’— রাশেদ খাঁনের কড়া প্রশ্ন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেফতারের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ হরমুজ প্রণালি খুলতে ওমানকে নতুন প্রস্তাব ইরানের, না মানলে বন্ধই থাকবে নৌপথ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার, শেষ হলো ১৬ বছরের বর্ণাঢ্য অধ্যায় ‘ধুম ফোর’ নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর, গুঞ্জন উড়িয়ে দিলেন অভিনেতা সীমান্ত ব্যাংকে ‘কল সেন্টার সুপারভাইজার’ পদে নিয়োগ, আবেদন ৪ আগস্ট পর্যন্ত শ্যোন অ্যারেস্টে হাইকোর্টের আদেশ স্থগিত, চার সপ্তাহে রুল নিষ্পত্তির নির্দেশ আপিল বিভাগের

ইসলাম গ্রহণের পর নতুন জীবন জাপানি তারকার, রোজা-ইবাদতে মনোযোগ

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / 18

জাপানের সাবেক প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র তারকা রায়ে লিল ব্ল্যাক ইসলাম ধর্ম গ্রহণের পর নতুন জীবন শুরু করেছেন বলে জানিয়েছেন। একসময় প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া এই তারকা এখন ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন জীবনের বিভিন্ন দিক তুলে ধরছেন।

লিল ব্ল্যাক জানান, অর্থ, খ্যাতি ও জনপ্রিয়তার কোনো অভাব না থাকলেও তিনি মানসিক শান্তি খুঁজে পাচ্ছিলেন না। পরে মালয়েশিয়ায় এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে ইসলাম সম্পর্কে জানার সুযোগ পান। সেখান থেকেই তার জীবনে বড় ধরনের পরিবর্তনের সূচনা হয়।

তার দাবি, ২০২৪ সালে ইসলাম গ্রহণের পর তিনি মানসিক প্রশান্তি খুঁজে পেয়েছেন এবং আল্লাহর সঙ্গে আত্মিক সম্পর্ক অনুভব করছেন। ধর্মান্তরের পর তিনি নিজের নাম পরিবর্তন করে নূরে ইস্তেকবাল রেখেছেন বলেও জানিয়েছেন।

সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরের শ্রী সেন্দায়ান মসজিদের সামনে বোরকা পরিহিত অবস্থায় এবং রমজান পালন করতে দেখা যাওয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তিনি জানিয়েছেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বর্তমানে নিয়মিত রোজা রাখা ও ধর্মীয় অনুশীলনে মনোযোগী হওয়ার চেষ্টা করছেন।

বর্তমানে তিনি ইনস্টাগ্রাম ও টিকটকে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করেন। তবে তার এই পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখলেও, কেউ কেউ এটিকে জনপ্রিয়তা অর্জনের কৌশল বলেও মন্তব্য করেছেন।

সমালোচনার জবাবে এক ভিডিও বার্তায় নূরে ইস্তেকবাল বলেন, মৃত্যুর পর তিনি জান্নাতে যাবেন কি না বা তার অতীতের গুনাহ ক্ষমা হবে কি না, সেটি একান্তই আল্লাহর বিষয়। অন্যদের নিজের আমল ও আল্লাহর সঙ্গে সম্পর্কের প্রতি বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইসলাম গ্রহণের পর নতুন জীবন জাপানি তারকার, রোজা-ইবাদতে মনোযোগ

আপডেট সময় : ০৬:৩০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬