ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ভারতীয় ভিসার নামে প্রতারণা, সতর্কবার্তা দিল ঢাকার ভারতীয় হাইকমিশন ‘বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই ছিল সেই স্বাধীনতা রক্ষার লড়াই’— ইশরাক হোসেন মৌসুমি বায়ু সক্রিয়, টানা পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস ‘ভারতও চাপে, শেখ হাসিনাকে হস্তান্তরের সময় এসেছে’— দাবি এনসিপির মুখপাত্র আসিফ সজীব ভুঁইয়ার ২ লাখ টনের বেশি কাঁচামরিচ আমদানির অনুমতি, দেশে এসেছে মাত্র ২৬.৫ মেট্রিক টন দুবাইয়ের জেবেল আলি বন্দরে একের পর এক বিস্ফোরণ, কারণ নিয়ে ধোঁয়াশা অনুমোদনহীন লিগে খেলায় সাবেক ক্রিকেটারদের বিরুদ্ধে কঠোর পিসিবি, হতে পারে দুই বছরের নিষেধাজ্ঞা ইসরাইলপন্থী গান নিয়ে বিতর্ক: ‘জিসাস ক্রাইস্ট সুপারস্টার’ থেকে সরে দাঁড়ালেন বয় জর্জ ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ: সেফটি অফিসার পদে আবেদন চলছে, থাকছে আকর্ষণীয় সুযোগ-সুবিধা ‘৩৬ জুলাই’: ক্যালেন্ডারে নেই, ইতিহাসে আছে—জুলাই গণঅভ্যুত্থানের প্রতীকী বিজয়ের দিন

ভারী বৃষ্টিতে এবার সাজেক ভ্যালিও বন্ধ, পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / 10

টানা ভারী বর্ষণ ও পাহাড়ধসের ঝুঁকির কারণে বান্দরবানের পর এবার রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতেও পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাঙামাটি জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে পাঠানো এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস এবং জেলার বিভিন্ন এলাকায় টানা ভারী বৃষ্টির কারণে একাধিক স্থানে ভূমিধস ও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে সড়ক যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে।

এ পরিস্থিতিতে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

নিষেধাজ্ঞা চলাকালে সাজেক ভ্যালির সব পর্যটন স্পট, ঝরনা, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা এবং ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের প্রবেশ ও চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এছাড়া পাহাড়ধসের আশঙ্কা থাকায় রাঙামাটি জেলায় ভ্রমণ বা চলাচলের ক্ষেত্রে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভারী বৃষ্টিতে এবার সাজেক ভ্যালিও বন্ধ, পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৪:১৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬