ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো সুস্পষ্ট নির্দেশনা পায়নি ইসি আত্মহত্যায় প্ররোচনার মামলায় হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভী ‘ছাগল কাণ্ডে’ আলোচিত সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান গ্রেফতার, হত্যাচেষ্টা মামলায় কারাগারে জ্বালানি সংকট মোকাবিলায় সৌর বিদ্যুতে জোর, প্রধানমন্ত্রীর তিন নির্দেশনা গ্যাস বিলে অনিয়মের মাধ্যমে ৯৮২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ইউনাইটেড গ্রুপের বিরুদ্ধে দুদকের প্রাথমিক সত্যতা ‘৫ বছর ক্ষমতায় থাকতে দেব না’—এমন ভাষা শেখ হাসিনাও ব্যবহার করতেন: মির্জা ফখরুল ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে কত মুনাফা? জেনে নিন কারা কিনতে পারবেন ও কী কী সুবিধা মিলবে জ্বালানির দাম বাড়তেই যুক্তরাজ্যে পেট্রোলপাম্পে চুরি বেড়েছে, প্রতিদিন উধাও ৩ কোটি টাকার বেশি জ্বালানি জর্জিনা রদ্রিগেজের হিব্রু ক্যাপশন ঘিরে তুমুল আলোচনা, প্রশ্নের মুখে রোনালদো পরিবার রামগোপাল ভার্মা-ঊর্মিলা কি গোপনে বিয়ে করেছিলেন? প্রবীণ সাংবাদিকের বিস্ফোরক দাবি

ভারি বৃষ্টিতে চট্টগ্রাম-পার্বত্যাঞ্চলের দুর্ভোগে দুঃখ প্রকাশ, সবাইকে পাশে দাঁড়ানোর আহ্বান প্রতিমন্ত্রীর

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / 15

টানা কয়েকদিনের ভারি বর্ষণে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় সৃষ্ট জলাবদ্ধতা এবং জনদুর্ভোগে গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। একই সঙ্গে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতাকর্মী এবং স্থানীয় তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা (জনসংযোগ কর্মকর্তা) মো. রেজুয়ান খান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার রাতে দেওয়া এক ভিডিও বার্তায় প্রতিমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জানমাল রক্ষা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে চট্টগ্রাম বিভাগের স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠন, জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী এবং স্থানীয় তরুণদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

ভিডিও বার্তায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতির নিয়মিত খোঁজখবর রাখছেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন।

তিনি আরও বলেন, দুর্যোগপূর্ণ এ পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। পাশাপাশি দুর্গত মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি খাদ্য, বস্ত্র ও আশ্রয়ের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।

এদিকে, টানা বর্ষণে ৪২ বছরের রেকর্ড ভেঙে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামে বিমান ও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে। এছাড়া রাঙ্গামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন সড়কে পানি জমে যান চলাচল ব্যাহত হচ্ছে।

পরিস্থিতির অবনতি বিবেচনায় বান্দরবান জেলা প্রশাসন আগামী শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভারি বৃষ্টিতে চট্টগ্রাম-পার্বত্যাঞ্চলের দুর্ভোগে দুঃখ প্রকাশ, সবাইকে পাশে দাঁড়ানোর আহ্বান প্রতিমন্ত্রীর

আপডেট সময় : ০৩:২০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬