ঢাকা ১০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো জামিনের দিনই আদালত প্রাঙ্গণে বিতর্কে পরীমনি, সাংবাদিকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনায় সমালোচনা স্কয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরির সুযোগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন ৩২ বছর বয়সীরা বাগেরহাটে হযরত খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ড্রেসআপ নেই, ডাক্তার নাকি দালাল বোঝা মুশকিল: দুদক চেয়ারম্যান সংসদ অধিবেশন ঘিরে ৮ নভেম্বর রাত থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ডিসেম্বরের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণার আশ্বাস সরকারের হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ পারাপারে সহযোগিতার আশ্বাস ইরানের সাংবাদিকদের গ্রেফতারে আদালতের পূর্বানুমতির বিধান রাখার আলোচনা, সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ শুরু ৫ জুলাই

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / 55

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার অনলাইন ফরম পূরণ আগামী ৫ জুলাই থেকে শুরু হবে। আবেদন কার্যক্রম চলবে ২৮ জুলাই পর্যন্ত। সোমবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের নিয়মিত, ২০২০-২০২১ থেকে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থী এবং ২০১৮-২০১৯ ও ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শুধু ‘প্রোমোটেড’ (এফ গ্রেডপ্রাপ্ত কোর্সে) শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিতে পারবেন। এছাড়া ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের এফ গ্রেডপ্রাপ্ত শিক্ষার্থীরা ৫ হাজার টাকা অন্তর্ভুক্ত ফি পরিশোধ করে শেষবারের মতো পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

শিক্ষার্থীদের ৫ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে অনলাইনে ফরম পূরণ করতে হবে। কলেজ কর্তৃপক্ষ ২৯ ও ৩০ জুলাই ডাটা এন্ট্রি নিশ্চিত করবে। এরপর সোনালী সেবার মাধ্যমে ২ আগস্ট থেকে ৩ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত পরীক্ষার ফি জমা দেওয়া যাবে।

পরীক্ষার ফি হিসেবে তত্ত্বীয় পূর্ণপত্রের জন্য ৩০০ টাকা, অর্ধপত্রের জন্য ২৫০ টাকা, ব্যবহারিক প্রতি পত্রে ২৫০ টাকা, ইনকোর্স ফি ৪৫০ টাকা, তত্ত্বীয় কেন্দ্র ফি ৪৫০ টাকা এবং গ্রেড উন্নয়ন ফি ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

পরীক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট ems.nu.ac.bd থেকে আবেদন ফরম ডাউনলোড ও প্রিন্ট করে প্রয়োজনীয় ফিসহ নিজ নিজ কলেজে জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, অনার্স দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে প্রমোশনের জন্য মোট কোর্সের অন্তত ৫০ শতাংশে উত্তীর্ণ হতে হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ শুরু ৫ জুলাই

আপডেট সময় : ০৬:১২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬