ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার

দুই বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত, আবেদন শুরু ২৮ জুন

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১২:০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / 33

দীর্ঘ প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। আগামী ২৮ জুন থেকে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু করবে।

বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ভারতে নিযুক্ত বাংলাদেশের নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

তিনি জানান, প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটের আইভ্যাক কেন্দ্রগুলো থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে। একই সঙ্গে মেডিকেল ভিসা কার্যক্রম আগের মতো চলমান থাকবে এবং ভবিষ্যতে এর পরিধি আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর কাছে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে নিজের পরিচয়পত্র পেশ করেন দীনেশ ত্রিবেদী।

গত ১২ জুন তিনি পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবে এর আগে ৫ জুন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-এর কাছ থেকে ক্রেডেনশিয়াল গ্রহণ করেন তিনি।

ভারতের জাতীয় রাজনীতির পরিচিত মুখ দীনেশ ত্রিবেদী ১৯৫০ সালে নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন। গুজরাটি বংশোদ্ভূত হলেও তার বেড়ে ওঠা কলকাতায়। তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বাণিজ্যে স্নাতক এবং University of Texas থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

রাজনৈতিক জীবনে তিনি কংগ্রেস, জনতা দল ও তৃণমূল কংগ্রেসে সক্রিয় ছিলেন। পরে ২০২১ সালে Bharatiya Janata Party (বিজেপি)-তে যোগ দেন। এছাড়া তিনি ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর মন্ত্রিসভায় রেলমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

ভারতীয় হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র হামলা ও অগ্নিসংযোগের শিকার হয়। একই সময়ে দেশের বিভিন্ন শহরে অবস্থিত পাঁচটি আইভ্যাক কেন্দ্রও হামলার মুখে পড়ে। নিরাপত্তাজনিত কারণে তখন ভারত সরকার বাংলাদেশে ভিসা কার্যক্রম সীমিত করতে বাধ্য হয়েছিল।

তবে চিকিৎসা ভিসার গুরুত্ব বিবেচনায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটের ভিসা কেন্দ্রগুলো সীমিত পরিসরে চালু রাখা হয়। বর্তমানে ভারত প্রতিদিন ট্যুরিস্ট ভিসা ছাড়া অন্যান্য ক্যাটাগরিতে দেড় হাজারেরও বেশি ভিসা ইস্যু করছে বলে জানিয়েছে হাইকমিশন।

বাংলাদেশি ভ্রমণপ্রত্যাশীদের জন্য ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর এ সিদ্ধান্তকে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও পর্যটন খাতে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দুই বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত, আবেদন শুরু ২৮ জুন

আপডেট সময় : ১২:০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬