ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
১ আগস্ট থেকে সব গণপরিবহণে জিপিএস বাধ্যতামূলক, ঘোষণা বিআরটিএ সারাদেশে ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করবে সরকার, সুবিধা পাবেন ৪০ হাজার কৃষক হাসপাতাল বন্ধ, মেডিকেল কলেজ নয়: শিক্ষার্থীরা অন্য হাসপাতালে প্র্যাকটিস করতে পারবে—স্বাস্থ্যমন্ত্রী আদ্-দ্বীন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অন্য হাসপাতালে সংযুক্ত করার নির্দেশ, লাইসেন্স বাতিলের পর নতুন সিদ্ধান্ত দুদকের অনুসন্ধানের পর দেশ ছাড়েন সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দুবাইয়ে গ্রেফতার ঘিরে নতুন আলোচনা দেশজুড়ে শুরু হচ্ছে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, ১৮ জুন থেকে তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দিল সরকার শিক্ষা বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার তিন বিষয়ে: ‘শিক্ষা, শিক্ষা ও শিক্ষা’—শিক্ষামন্ত্রী মণিরামপুরে জামায়াতের তিন নেতা পদ স্থগিত, মাটি বাণিজ্য ও সংঘর্ষের অভিযোগে বড় সিদ্ধান্ত তারল্য সংকটে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা বিশেষ সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের নোটিশ ‘বেআইনি’, আইনি লড়াইয়ের ঘোষণা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩০:০২ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / 11
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালের লাইসেন্স বাতিলের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো নোটিশকে ‘বেআইনি’ ও আইনবহির্ভূত বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। একই সঙ্গে নোটিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার (৬ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। তিনি বলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে স্বাস্থ্য মন্ত্রণালয় যে নোটিশ দিয়েছে, তা বিদ্যমান আইন ও বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে হাসপাতাল কর্তৃপক্ষ নোটিশের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ নিজস্ব তদন্ত পরিচালনা করেছে। প্রাথমিকভাবে পেশাগত অবহেলার অভিযোগে দুই নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট আরও কয়েকজনের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

অ্যাডভোকেট শিশির মনির দাবি করেন, নিহত নবজাতকদের পরিবার এবং হাসপাতাল কর্তৃপক্ষ—কেউই হাসপাতালটি বন্ধ হয়ে যাক বা চিকিৎসাসেবা ব্যাহত হোক, এমনটি চান না। তবে ঘটনার জন্য যারা প্রকৃতপক্ষে দায়ী, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

তিনি আরও বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ নিহত শিশুদের পরিবারের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যোগ্য সদস্যদের চাকরির সুযোগ দেওয়ার পাশাপাশি সম্মানজনক আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ মে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে কয়েক ঘণ্টার ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক তদন্তে হাসপাতালের বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা ও দায়িত্বে অবহেলার অভিযোগ উঠে আসে। এরই প্রেক্ষিতে হাসপাতালের লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের নোটিশ ‘বেআইনি’, আইনি লড়াইয়ের ঘোষণা

আপডেট সময় : ০৪:৩০:০২ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬