ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
৪৮ জেলায় তাপপ্রবাহ, ৭২ ঘণ্টার মধ্যে স্বস্তির বৃষ্টির আভাস আদ্-দ্বীন হাসপাতাল চিকিৎসা কার্যক্রমের উপযোগী নয়, তদন্তে অবহেলার প্রমাণ: স্বাস্থ্যমন্ত্রী ৭৫ ইউনিট পর্যন্ত আবাসিক বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার করল বিইআরসি আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, তদন্ত প্রতিবেদন জমা মিরপুরে বৃদ্ধার মৃত্যুর ঘটনায় যুগ্ম সচিবকে পদ থেকে সরাল সরকার প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করল সরকার বেনাপোলে এনসিপি নেতার গাড়িবহরে হামলা, আহত ৪ মধ্যপ্রাচ্য উত্তেজনায় আন্তর্জাতিক স্বর্ণবাজারে দামে পতন, বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে বিদ্রোহ ও সংকটে তৃণমূলের বড় সিদ্ধান্ত, পশ্চিমবঙ্গে সব সাংগঠনিক কমিটি ভেঙে দিল দল ২০২৬ বিশ্বকাপে স্পেন চ্যাম্পিয়ন, ইয়ামাল সেরা খেলোয়াড়—গাভির বড় ভবিষ্যদ্বাণী

৭৫ ইউনিট পর্যন্ত আবাসিক বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার করল বিইআরসি

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / 3
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবাসিক গ্রাহকদের স্বস্তি দিতে শূন্য থেকে ৫০ ইউনিট লাইফলাইন এবং প্রথম ধাপের শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য সম্প্রতি বাড়ানো মূল্যহার প্রত্যাহার করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার (৪ জুন) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় সংস্থাটি।

এর আগে প্রান্তিক ও নিম্ন আয়ের গ্রাহকদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন বিদ্যুতের মূল্যহার পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছিল বিদ্যুৎ বিভাগের অধীনস্থ প্রতিষ্ঠান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। বিদ্যুতের নতুন দাম ঘোষণার মাত্র একদিন পরই এ বিষয়ে বিইআরসির কাছে আনুষ্ঠানিক আবেদন করে সংস্থাটি।

পিডিবির আবেদনের পর বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছিলেন, বিষয়টি কমিশনের বিবেচনায় রয়েছে। যেহেতু প্রস্তাবটি গ্রাহকদের স্বার্থে এবং এতে বিদ্যুতের দাম কমানোর বিষয় জড়িত, তাই এ ক্ষেত্রে গণশুনানির প্রয়োজন হবে না। দ্রুত সিদ্ধান্ত জানানো হবে বলেও তিনি উল্লেখ করেছিলেন।

এর ধারাবাহিকতায় বিইআরসি আবাসিক লাইফলাইন ও প্রথম ধাপের গ্রাহকদের জন্য বর্ধিত মূল্যহার প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। ফলে কম বিদ্যুৎ ব্যবহারকারী লাখো গ্রাহক বাড়তি খরচের চাপ থেকে কিছুটা স্বস্তি পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৭৫ ইউনিট পর্যন্ত আবাসিক বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার করল বিইআরসি

আপডেট সময় : ০৮:২০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬