ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
৪৮ জেলায় তাপপ্রবাহ, ৭২ ঘণ্টার মধ্যে স্বস্তির বৃষ্টির আভাস আদ্-দ্বীন হাসপাতাল চিকিৎসা কার্যক্রমের উপযোগী নয়, তদন্তে অবহেলার প্রমাণ: স্বাস্থ্যমন্ত্রী ৭৫ ইউনিট পর্যন্ত আবাসিক বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার করল বিইআরসি আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, তদন্ত প্রতিবেদন জমা মিরপুরে বৃদ্ধার মৃত্যুর ঘটনায় যুগ্ম সচিবকে পদ থেকে সরাল সরকার প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করল সরকার বেনাপোলে এনসিপি নেতার গাড়িবহরে হামলা, আহত ৪ মধ্যপ্রাচ্য উত্তেজনায় আন্তর্জাতিক স্বর্ণবাজারে দামে পতন, বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে বিদ্রোহ ও সংকটে তৃণমূলের বড় সিদ্ধান্ত, পশ্চিমবঙ্গে সব সাংগঠনিক কমিটি ভেঙে দিল দল ২০২৬ বিশ্বকাপে স্পেন চ্যাম্পিয়ন, ইয়ামাল সেরা খেলোয়াড়—গাভির বড় ভবিষ্যদ্বাণী

জাপানি বিনিয়োগ বাড়াতে মিতসুই প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৫১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / 8
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে জাপানের শীর্ষস্থানীয় ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। বুধবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে খাদ্য, কৃষি, জ্বালানি ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা এবং ভবিষ্যৎ সহযোগিতা সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা হয়। বৈশ্বিক পর্যায়ে লজিস্টিকস, অবকাঠামো, ধাতু, জ্বালানি ও খাদ্য বাণিজ্যে কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান মিতসুই বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে। বৈঠকে সরকারের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান সরকার বিনিয়োগবান্ধব নীতি অনুসরণ করছে এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি ব্যবসা পরিচালনা ও প্রয়োজনীয় অনুমোদন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করতে বিভিন্ন সরকারি সংস্থার সেবা ‘ওয়ান-স্টপ সার্ভিস’-এর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বিনিয়োগ কার্যক্রম আরও নির্বিঘ্ন ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান এবং অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার। অন্যদিকে মিতসুই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাকাতো সাতো। এছাড়া উপস্থিত ছিলেন এশিয়া-প্যাসিফিক বিজনেস ইউনিটের চিফ স্ট্র্যাটেজি অফিসার তাকানোবু মুরায়ামা, মিতসুই বাংলাদেশের কান্ট্রি চেয়ারপারসন কেনইচিরো কাওয়ামোতো এবং ঢাকা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাপানি বিনিয়োগ বাড়াতে মিতসুই প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আপডেট সময় : ০৪:৫১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬