ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন ও কঠোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:১২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / 155

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে প্রধানমন্ত্রীর তারেক রহমানের দৃষ্টি আকর্ষিত হওয়ার পর শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে বিষয়টি খতিয়ে দেখার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার এ বিষয়ে শিক্ষা প্রতিমন্ত্রী জরুরি বৈঠক করেন। বৈঠকে অনিয়মের সঙ্গে জড়িতদের কার্যাদেশ বাতিলের সিদ্ধান্তও নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানে উঠে এসেছে, প্রকল্পের আওতায় শিশুদের নিম্নমানের খাবার সরবরাহ করা হচ্ছে। ১১টি উপজেলায় অনুসন্ধানে সপ্তাহে দেওয়া কলা, ডিম ও বনরুটির মাধ্যমে প্রায় ১৭ কোটি টাকা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এতে শিশুদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে বলেও দাবি করা হয়েছে।

এ অবস্থায় শনিবার জারি করা নির্দেশনায় বলা হয়েছে, অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সরবরাহকৃত খাবার গ্রহণের আগে তা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রায় ১৫০টি উপজেলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর থেকে স্কুল ফিডিং প্রকল্প বাস্তবায়ন চলছে। প্রায় ৫ হাজার কোটি টাকার এই প্রকল্পে শিশুদের জন্য ডিম, বনরুটি, দুধ, কলা ও বিস্কুট সরবরাহ করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন ও কঠোর নির্দেশ

আপডেট সময় : ০৬:১২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬