ঢাকার যানজট নিরসনে উচ্চপর্যায়ের বৈঠক, আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনার উদ্যোগ জোরদার
- আপডেট সময় : ১০:৩০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / 50

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিক ও কার্যকর করার লক্ষ্যে উচ্চপর্যায়ের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহণ মন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক এবং সংসদ সদস্যরাও বৈঠকে অংশ নেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এটি দ্বিতীয় দফার বৈঠক।
সভায় নগরীর সড়ক ব্যবস্থাপনা উন্নয়ন, গণপরিবহণ ব্যবস্থার সমন্বয়, ট্রাফিক সিগন্যাল আধুনিকায়ন এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
কর্মকর্তারা মনে করেন, সমন্বিত উদ্যোগ বাস্তবায়ন করা গেলে রাজধানীর যানজট পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।





















