অনুমতিপত্র ছাড়া সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা
- আপডেট সময় : ০৫:২৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / 55

যথাযথ পাশ বা অনুমতিপত্র ছাড়া দর্শনার্থীদের বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। সচিবালয়ের নিরাপত্তা শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ে যথাযথ অনুমতিপত্র ছাড়াই দর্শনার্থীদের প্রবেশের বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে। এতে সচিবালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকির মুখে পড়তে পারে। পাশাপাশি এমন অনিয়ন্ত্রিত প্রবেশের কারণে সরকারি দাপ্তরিক কার্যক্রমের স্বাভাবিক পরিবেশও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে দর্শনার্থীদের প্রবেশের আগে তাদের যথাযথ OTP অথবা অনুমতিপত্র যাচাই করতে হবে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই সংশ্লিষ্ট দর্শনার্থীকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণের কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।





















