ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার

বাংলাদেশ থেকে ভারতে নয়, উল্টো ভারত থেকেই এলো ৫০০ টন ইলিশ

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৭:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 77

আসন্ন দুর্গাপূজায় এবার ভারতকে ইলিশ রপ্তানি করছে না বাংলাদেশ। বরং বাণিজ্যের চিত্র এবার উল্টো। দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে এ বছর ভারত থেকেই প্রায় ৫০০ মেট্রিক টন ইলিশ আমদানি করেছে বাংলাদেশ।

প্রতিবছর দুর্গাপূজার আগে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সরকার ভারতকে ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে থাকে। তবে এবার সেই নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ইলিশ পাঠানোর কোনো অনুমতি দেওয়া হয়নি। বরং এ সংক্রান্ত আগের অনুমতিগুলোও বাতিল করা হয়েছে। ফলে ব্যবসায়ীদের হাতে এখন আর ভারতে ইলিশ পাঠানোর মতো পর্যাপ্ত সময় নেই।

এর সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশের জেলেদের ইলিশ ধরায় নিষেধাজ্ঞার সময়। ফলে এবার ভারতে ইলিশ পাঠানোর যে সামান্য সম্ভাবনাও ছিল, সেটিও আর থাকছে না।

ইলিশ বাণিজ্যে এবারের এই উল্টো চিত্রের অন্যতম কারণ হিসেবে দেশে ইলিশের উৎপাদন কমে যাওয়ার বিষয়টি উঠে এসেছে। অভ্যন্তরীণ বাজারের চাহিদা পূরণ করতে তাই ভারত থেকে ইলিশ কিনতে হচ্ছে বাংলাদেশকে।

ভারতের গুজরাট থেকে আনা এসব ইলিশে প্রচুর ডিম থাকায় চট্টগ্রাম ও সিলেটের বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে বলে জানা গেছে। ফলে এবার যেখানে সাধারণত বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির আলোচনা থাকে, সেখানে উল্টো ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানির চিত্র দেখা যাচ্ছে।

উল্লেখ্য, ২০১২ সাল থেকেই বাংলাদেশ সাধারণভাবে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রেখেছিল। তবে ২০১৯ সাল থেকে প্রতি বছর দুর্গাপূজার সময় কিছুদিনের জন্য সেই নিষেধাজ্ঞা শিথিল করে ভারতে ইলিশ রপ্তানির সুযোগ দেওয়া হতো। রাজনৈতিক পটপরিবর্তনের পরও সেই ধারাবাহিকতা বজায় ছিল।

কিন্তু এবার দুর্গাপূজাকে কেন্দ্র করে ভারতকে ইলিশ রপ্তানির সুযোগ না দেওয়ায় দেশটির বাজারে বাংলাদেশের সুস্বাদু পদ্মার ইলিশ পাওয়ার প্রত্যাশা পূরণ হচ্ছে না।

সূত্র: ফার্স্টপোস্ট

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ থেকে ভারতে নয়, উল্টো ভারত থেকেই এলো ৫০০ টন ইলিশ

আপডেট সময় : ০৫:৩৭:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬