ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
দুর্গাপূজায় ইলিশ রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ ভারতের আমদানিকারকদের বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে আসছে সামঞ্জস্য, শিক্ষা ব্যবস্থায় অভিন্ন মানদণ্ডের উদ্যোগ দেশে সারের সংকট নেই, মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে: কৃষিমন্ত্রী প্রভাব-প্রতিপত্তি না দেখে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দুদককে রাষ্ট্রপতির নির্দেশ প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা আরও দ্রুত ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ পদ্মায় দ্রুত বাড়ছে পানি, আগামী ১–২ দিনে চর ও নিচু এলাকায় বন্যার আশঙ্কা আশুলিয়ায় দম্পতি হত্যার ঘটনায় যুবক গ্রেফতার, আদালতে স্বীকারোক্তির দাবি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আশরাফ উদ্দিন ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থায় গতি বেড়েছে, প্রতিদিন লেনদেন ১২০ কোটি টাকা কিংদাওয়ে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, দায়িত্ব পেলেন রিজভী-আমানসহ

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / 56

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং নীতিনির্ধারণী পর্যায়ে অভিজ্ঞ নেতাদের সম্পৃক্ততা বাড়ানোর অংশ হিসেবে চার নেতাকে স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে।

নতুন সদস্যরা হলেন—অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমানউল্লাহ আমান, ডা. ফরহাদ হালিম ডোনার এবং মো. ইসমাইল জবিউল্লাহ।

রুহুল কবির রিজভী আহমেদ এতদিন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি দলের যুগ্ম মহাসচিবের দায়িত্বেও ছিলেন। ছাত্রজীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি নির্বাচিত হওয়া রিজভী পরবর্তী সময়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্ব পালন করেন।

মো. আমানউল্লাহ আমান এতদিন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে তিনি জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণভাবে উঠে আসেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নির্বাচিত হয়েছিলেন। পরে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও যুগ্ম মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।

ডা. ফরহাদ হালিম ডোনারও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পেশাজীবীদের সংগঠিত করার ক্ষেত্রে তার ভূমিকা রয়েছে। তিনি বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের (বিএমএসআরআই) চেয়ারম্যান। পাশাপাশি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক।

মো. ইসমাইল জবিউল্লাহ এতদিন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সরকারের জনপ্রশাসন উপদেষ্টা পদে রয়েছেন।

বিএনপির বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়েছে, নতুন সদস্যরা নিজেদের মেধা, অভিজ্ঞতা ও বিচক্ষণতার মাধ্যমে দলকে প্রয়োজনীয় পরামর্শ দেবেন। একই সঙ্গে দল ও জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণে তারা কার্যকর ভূমিকা রাখবেন।

দলটির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা এবং নীতিনির্ধারণী পর্যায়ে অভিজ্ঞ নেতাদের অংশগ্রহণ বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মনোনীত করা হয়েছে। এরপর তিনি দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেন। এছাড়া সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন আহমেদের মৃত্যুতে স্থায়ী কমিটিতে আরেকটি পদ শূন্য হয়। অসুস্থতার কারণে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া নিয়মিত স্থায়ী কমিটির বৈঠকে অংশ নিতে পারেন না। অন্যদিকে মাহবুবুর রহমানও দীর্ঘদিন ধরে রাজনীতিতে নিষ্ক্রিয় রয়েছেন। এসব কারণে স্থায়ী কমিটিতে নতুন চার নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, দায়িত্ব পেলেন রিজভী-আমানসহ

আপডেট সময় : ০৬:৫১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬