ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ডিসেম্বরের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণার আশ্বাস সরকারের হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ পারাপারে সহযোগিতার আশ্বাস ইরানের সাংবাদিকদের গ্রেফতারে আদালতের পূর্বানুমতির বিধান রাখার আলোচনা, সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আইনি পরিস্থিতিতে প্রাণঘাতী বলপ্রয়োগ করতে পারে পুলিশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৭ নভেম্বর ছয় ঘণ্টা টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে শ্রমিক আন্দোলন ঘিরে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা হচ্ছে: তারেক রহমান চার মাসে রেমিট্যান্সে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি, দেশে এলো ১১৬৮ কোটি ডলার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলে প্রথমবার ডাক পেলেন রোনালদো-পুত্র

এক সপ্তাহে রেমিট্যান্সের ডলারের দাম কমল ১ টাকা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / 104

এক সপ্তাহের ব্যবধানে রেমিট্যান্সের ডলারের দাম প্রায় ১ টাকা কমেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দেশের কয়েকটি বাণিজ্যিক ব্যাংক রেমিট্যান্সের ডলার ১২২ টাকা ৭০ পয়সা দরে কিনেছে। এর আগের সপ্তাহে প্রতি ডলারের দর ছিল ১২৩ টাকা ৬০ থেকে ১২৩ টাকা ৭০ পয়সা।

রেমিট্যান্স প্রবাহ বাড়ার পাশাপাশি ডলারের সরবরাহ পরিস্থিতির উন্নতি হওয়ায় আমদানিকারকদের এলসি নিষ্পত্তির খরচও কমেছে। এতে ব্যবসা-বাণিজ্যে কিছুটা গতি ফিরেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বাজারে বর্তমানে ডলারের সরবরাহ পর্যাপ্ত থাকায় আগামী সপ্তাহে এলসি নিষ্পত্তির ব্যয় আরও কমতে পারে বলে আশা করছেন ব্যবসায়ীরা। এতে আমদানি কার্যক্রম বাড়ার পাশাপাশি সামগ্রিক বাণিজ্যিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকগুলোতে নিট ওপেন পজিশন (এনওপি) দীর্ঘমেয়াদি নির্ধারিত সর্বোচ্চ সীমার কাছাকাছি থাকায় ডলারের দাম কমেছে। সহজভাবে বললে, বাণিজ্যিক ব্যাংকগুলোর হাতে বর্তমানে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা রয়েছে।

এ কারণে ব্যাংকগুলো বেশি দামে রেমিট্যান্সের ডলার সংগ্রহে আগ্রহ দেখাচ্ছে না। পাশাপাশি হাতে থাকা ডলার দ্রুত বিক্রির জন্য ব্যবসায়ী গ্রুপগুলোকে তুলনামূলক কম দামে এলসি নিষ্পত্তির সুবিধা দেওয়া হচ্ছে।

এদিকে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রবণতা দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বুধবার দেশের মোট বা গ্রস রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ০৬৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী বাংলাদেশের রিজার্ভের পরিমাণ বর্তমানে ৩২ দশমিক ২৬০ বিলিয়ন মার্কিন ডলার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এক সপ্তাহে রেমিট্যান্সের ডলারের দাম কমল ১ টাকা

আপডেট সময় : ০৬:৪৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬