ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
বিএলআরআইয়ের উদ্ভাবিত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্স ভ্যাকসিন যাবে খামারি পর্যায়ে যোগ্য বেসরকারি প্রতিষ্ঠানকে জ্বালানি তেল আমদানি-বিক্রির সুযোগ দিতে নীতিমালা: জ্বালানিমন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, বাড়তে পারে বৃষ্টি ও ভারি বর্ষণ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান ইরানের হামলার আশঙ্কায় ট্রাম্পকে গোপনে বিমানে তুলল যুক্তরাষ্ট্র, এয়ার ফোর্স ওয়ান ছিল ‘ডেকয়’ জাতীয় দলের ফুটবলারদের ‘খেপ’ খেলা নিয়ে প্রশ্ন তুললেন ক্রীড়া প্রতিমন্ত্রী সালমান-শাবনূরের প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ, নিয়োগ দেবে এক্সিকিউটিভ-সিনিয়র এক্সিকিউটিভ গ্যাস-কয়লা সংকটে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং, কোথাও কোথাও ১০ ঘণ্টার বেশি বিদ্যুৎ নেই নারীদের পিছিয়ে রেখে সুষম উন্নয়ন সম্ভব নয়: ঢাকা জেলা প্রশাসক

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / 3

রাষ্ট্রপতি পদে বিএনপির পক্ষ থেকে এখনো কোনো প্রার্থী চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি জানান, দলের স্থায়ী কমিটি রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদ ভবনে আয়োজিত প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন চিফ হুইপ।

নুরুল ইসলাম মনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির অভ্যন্তরে এবং দলের স্থায়ী কমিটিতে আলোচনা চলছে। প্রার্থী চূড়ান্ত করার আগে দলের শীর্ষ নেতৃত্ব ও নীতিনির্ধারকদের সঙ্গে আরও কয়েক দফা আলোচনা ও বৈঠক হবে।

এর আগে সকাল ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়।

চিফ হুইপ জানান, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের সময় সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা ও সংসদের স্পিকার উপস্থিত থাকবেন। ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত তাদের উপস্থিতিতে গণমাধ্যমে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা থাকবে।

তিনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ হবে জাতীয় সংসদ ভবনের ভেতরে। সংসদ সদস্যরা নিজ নিজ আসন নম্বর অনুযায়ী ভোট দেবেন। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে।

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো সংসদ সদস্য ভোট দিতে পারবেন না বলেও জানান নুরুল ইসলাম মনি। তার ভাষ্য, কেউ দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে তার সংসদ সদস্য পদ থাকবে না।

এদিকে ব্রিফিংয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রত্যাশা থাকলেও সরকার তা বাস্তবায়ন করছে না। একই সঙ্গে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সুযোগ বন্ধ করতে ১১ দলীয় জোট একজন প্রার্থী দিয়েছে বলেও জানান তিনি।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট।

আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান

আপডেট সময় : ০৭:৪০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬