ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
কার্ড ঢোকাতে হবে না এটিএমে, ট্যাপ করেই টাকা তোলার সুবিধা চালু ২১ বছরের সংসার শেষে স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী কমলাপুর স্টেডিয়ামের নোংরা পরিবেশে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী, প্রশাসক সাময়িক বরখাস্ত সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন হক গ্রেপ্তার আবুল খায়ের গ্রুপে ২৫০ জনের চাকরি, এইচএসসি পাসেই আবেদন দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে: ববি হাজ্জাজ গ্রামে ‘হেলথ হাব’ গড়ার পরিকল্পনা, হাইমচর হাসপাতালে গিয়ে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী সোমবার এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে রেজাল্ট ভূমিকম্পের ঝুঁকি কমাতে ধাপে ধাপে রাজধানীর ভবন যাচাই করবে রাজউক আগামী ২৪ ঘণ্টায় সব বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

গ্রামে ‘হেলথ হাব’ গড়ার পরিকল্পনা, হাইমচর হাসপাতালে গিয়ে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 1

গ্রামের মানুষকে চিকিৎসাসেবা নিতে শহরমুখী হওয়ার চাপ কমাতে স্থানীয় পর্যায়েই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ লক্ষ্যে দেশের গ্রামাঞ্চলে ‘হেলথ হাব’ গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার।

রোববার (৮ আগস্ট) সকালে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনের সময় হাসপাতালের ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। পরে জেলা সিভিল সার্জন ডা. মো. নুর আলম দীনকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেন তিনি।

হাসপাতালের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন স্বাস্থ্যমন্ত্রী। আকস্মিক এ পরিদর্শনে স্বাস্থ্যকেন্দ্রটির ব্যবস্থাপনার বিভিন্ন দুর্বলতা ও সেবার মান নিয়ে প্রশ্ন সামনে আসে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে স্বাস্থ্যখাতকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। এর ফলে বর্তমানে দেশের স্বাস্থ্যব্যবস্থা নানা সংকটে রয়েছে। একই সময়ে অতিরিক্ত দামে চিকিৎসা সরঞ্জাম কেনার মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগও করেন তিনি।

তিনি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে গ্রামের মানুষ যেন সাধারণ চিকিৎসাসেবার জন্য শহরে ছুটে যেতে বাধ্য না হন। স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে মানুষের ভোগান্তি কমবে এবং স্বাস্থ্যসেবার সুযোগও আরও বিস্তৃত হবে।

পরিদর্শনের সময় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ও কঠোর অবস্থানের পর চাঁদপুরের স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় দায়িত্বশীলদের জবাবদিহিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গ্রামে ‘হেলথ হাব’ গড়ার পরিকল্পনা, হাইমচর হাসপাতালে গিয়ে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৪:১১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬