ঢাকা ১১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জাতিসংঘে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন, শহীদদের প্রতি শ্রদ্ধা ও গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত উজানের ঢল ও ভারি বৃষ্টিতে তিন বিভাগে বন্যার শঙ্কা, সতর্ক থাকার আহ্বান বাংলাদেশের মুরগির মাংসে অতিরিক্ত অ্যান্টিমাইক্রোবিয়াল, আন্তর্জাতিক গবেষণায় উদ্বেগজনক তথ্য ভারতীয় ভিসার নামে প্রতারণা, সতর্কবার্তা দিল ঢাকার ভারতীয় হাইকমিশন ‘বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই ছিল সেই স্বাধীনতা রক্ষার লড়াই’— ইশরাক হোসেন মৌসুমি বায়ু সক্রিয়, টানা পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস ‘ভারতও চাপে, শেখ হাসিনাকে হস্তান্তরের সময় এসেছে’— দাবি এনসিপির মুখপাত্র আসিফ সজীব ভুঁইয়ার ২ লাখ টনের বেশি কাঁচামরিচ আমদানির অনুমতি, দেশে এসেছে মাত্র ২৬.৫ মেট্রিক টন দুবাইয়ের জেবেল আলি বন্দরে একের পর এক বিস্ফোরণ, কারণ নিয়ে ধোঁয়াশা অনুমোদনহীন লিগে খেলায় সাবেক ক্রিকেটারদের বিরুদ্ধে কঠোর পিসিবি, হতে পারে দুই বছরের নিষেধাজ্ঞা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাতীয় সংসদে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩২:১২ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / 3

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে জাতীয় সংসদ ভবনে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘রঙ তুলিতে জুলাই ২৪’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

বুধবার (৫ আগস্ট) জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজার কনফারেন্স রুমে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতাটি দুটি বয়সভিত্তিক গ্রুপে অনুষ্ঠিত হয়। প্রথম গ্রুপে ৫ থেকে ৮ বছর এবং দ্বিতীয় গ্রুপে ৮ থেকে ১২ বছর বয়সী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিশুরা চিত্রাঙ্কনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও দেশপ্রেমের নানা বিষয় তুলে ধরে।

অনুষ্ঠান পরিদর্শন করেন জাতীয় সংসদ সদস্য শওকত আরা আক্তার এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।

এ সময় শওকত আরা আক্তার বলেন, জুলাই শুধু একটি সময়ের নাম নয়, এটি জাতির চেতনা, সংগ্রাম ও প্রেরণার প্রতীক। শিশুদের রঙ-তুলিতে সেই চেতনার প্রতিফলন ঘটেছে, যা নতুন প্রজন্মের মধ্যে ইতিহাস ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া বলেন, শিশুদের আঁকা ছবিতে তারা কীভাবে জুলাই গণঅভ্যুত্থানকে উপলব্ধি করেছে, তার সৃজনশীল প্রকাশ ঘটেছে। এ ধরনের আয়োজন আগামী প্রজন্মকে দেশের ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ ঘটনাবলি সম্পর্কে জানার সুযোগ করে দেবে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাতীয় সংসদে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আপডেট সময় : ০৪:৩২:১২ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬