ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো সুস্পষ্ট নির্দেশনা পায়নি ইসি আত্মহত্যায় প্ররোচনার মামলায় হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভী ‘ছাগল কাণ্ডে’ আলোচিত সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান গ্রেফতার, হত্যাচেষ্টা মামলায় কারাগারে জ্বালানি সংকট মোকাবিলায় সৌর বিদ্যুতে জোর, প্রধানমন্ত্রীর তিন নির্দেশনা গ্যাস বিলে অনিয়মের মাধ্যমে ৯৮২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ইউনাইটেড গ্রুপের বিরুদ্ধে দুদকের প্রাথমিক সত্যতা ‘৫ বছর ক্ষমতায় থাকতে দেব না’—এমন ভাষা শেখ হাসিনাও ব্যবহার করতেন: মির্জা ফখরুল ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে কত মুনাফা? জেনে নিন কারা কিনতে পারবেন ও কী কী সুবিধা মিলবে জ্বালানির দাম বাড়তেই যুক্তরাজ্যে পেট্রোলপাম্পে চুরি বেড়েছে, প্রতিদিন উধাও ৩ কোটি টাকার বেশি জ্বালানি জর্জিনা রদ্রিগেজের হিব্রু ক্যাপশন ঘিরে তুমুল আলোচনা, প্রশ্নের মুখে রোনালদো পরিবার রামগোপাল ভার্মা-ঊর্মিলা কি গোপনে বিয়ে করেছিলেন? প্রবীণ সাংবাদিকের বিস্ফোরক দাবি

আগস্টে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / 6

আগস্ট মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বৃদ্ধি পেয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২ আগস্ট) বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানায়, এর আগে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের মূল্য ছিল ১ হাজার ৫২৮ টাকা। নতুন মূল্য অনুযায়ী ভোক্তাদের এখন অতিরিক্ত ৭০ টাকা ব্যয় করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোক্তা পর্যায়ে খুচরা বিক্রয়কেন্দ্রে (রিটেইলার পয়েন্ট) মূল্য সংযোজন কর (মূসক)সহ এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, নতুন নির্ধারিত মূল্য রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই দামই বহাল থাকবে।

প্রতি মাসের আন্তর্জাতিক বাজারদর, আমদানি ব্যয় ও অন্যান্য সংশ্লিষ্ট বিষয় বিবেচনায় নিয়ে এলপিজির মূল্য সমন্বয় করে থাকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আগস্টে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা

আপডেট সময় : ০৪:৪৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬