ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আগস্টেও বাড়ছে না জ্বালানি তেলের দাম, অপরিবর্তিত থাকছে সব ধরনের জ্বালানির মূল্য প্রথমবার লটারিতে গণপূর্তের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, নতুন নজির সরকারের মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, আগস্টের শেষ সপ্তাহ থেকেই যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা হজযাত্রীদের জন্য বড় সুখবর, বিমান টিকিটে আরও ২৫ হাজার টাকা কমানোর ঘোষণা ধামা ইলিয়াছের তথ্যে গ্রেফতার ডেভিড ইমন, উদ্ধার বিদেশি পিস্তলসহ অস্ত্রের মজুদ ৪ আগস্ট বিএনপির আলোচনা সভা, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান একীভূত ৫ ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ১০ লাখ টাকা উত্তোলনের সুযোগ আরও সহজ বাংলাদেশের ৩ লাখ ও মালয়েশিয়ার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়েছিলেন লেভানডফস্কি, কারণ জানালেন তার এজেন্ট আমি আইনের ওপর বিশ্বাসী, সত্য একদিন প্রকাশ হবেই’— বিয়ে ও মামলা নিয়ে মুখ খুললেন পরীমনি

অপ্রয়োজনীয় সিজার এড়িয়ে মায়ের দুধ খাওয়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / 2

অন্তঃসত্ত্বা নারীদের অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে নবজাতককে জন্মের পর মায়ের শালদুধ পান করাতে পরিবার ও চিকিৎসকদের আরও সচেতন ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রাজধানীর মহাখালীর নিপসমে আয়োজিত এক গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর অন্যতম কারণ অপুষ্টি। অতীতে হামে মৃত্যুর ঘটনা তুলনামূলকভাবে কম থাকলেও বর্তমানে এমন ঘটনা বাড়ছে। এর পেছনে শিশুদের জন্মের পর শালদুধ থেকে বঞ্চিত হওয়া, মায়ের পর্যাপ্ত দুধ না পাওয়া এবং সুষম খাদ্যের অভাবকে দায়ী করেন তিনি। এসব সমস্যা প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, একজন রোগীর শেষ আশ্রয়স্থল চিকিৎসক। তাই চিকিৎসকের আন্তরিক ব্যবহার, সহমর্মিতা এবং উৎসাহব্যঞ্জক কথাবার্তা অনেক সময় রোগীর মানসিক সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আল্লাহ চিকিৎসকদের বিশেষ মেধা ও দায়িত্ব দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

দেশে যক্ষ্মা (টিবি) রোগের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়নে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়াতে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হচ্ছে।

এ ছাড়া প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে উপজেলা পর্যায়ে ১০টি করে ডায়ালাইসিস মেশিন সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে উপজেলা পর্যায়েই ফিজিওথেরাপি সেবা চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অপ্রয়োজনীয় সিজার এড়িয়ে মায়ের দুধ খাওয়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

আপডেট সময় : ০৫:২৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬