ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
‘হ্যালো ডিসি’তে আবেদন করে সেলাই মেশিন পেলেন দোহারের ১৪ অসহায় নারী বেনজীরের দুবাইয়ে মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক তথ্য নেই, যা করণীয় দুদক করবে: মহাপরিচালক দেশব্যাপী এআই প্রশিক্ষণ কার্যক্রম শুরু, ৬৪ জেলায় ১,৬০০ তরুণ-তরুণী পাবেন দক্ষতা উন্নয়নের সুযোগ প্রবাসীদের ঝুলে থাকা পাসপোর্ট আবেদন ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের ‘জুলাইয়ের অর্জনের চেয়ে ব্যর্থতার আলোচনা বেশি, জাতীয় অনৈক্যের দায় বিতর্ক সৃষ্টিকারীদের’ কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার, ২-৫ দিনের মধ্যে কমতে পারে দাম ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪৩১, উদ্ধার বিদেশি পিস্তল ও ১৪ হাজার ইয়াবা বিনামূল্যে ১৪ দিনের পর্যটন ভিসা চালু করল ওমান দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হার, মাত্র ৮৯ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ ইমার্জিং দল ৩১তম বিবাহবার্ষিকীতে মৌসুমীকে আবেগঘন বার্তা দিলেন ওমর সানী

নির্বাচন পর্যবেক্ষকদের সুপারিশ বাস্তবায়নে গুরুত্ব দেবে ইসি: কমিশনার সানাউল্লাহ

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / 15

নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত বিভিন্ন সুপারিশ পর্যালোচনা করে আসন্ন নির্বাচনগুলোতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সুপারিশগুলো বাস্তবায়নের চেষ্টা করবে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার রাজধানীর একটি স্থানীয় হোটেলে আয়োজিত দুই দিনব্যাপী ‘নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত সুপারিশ নিয়ে অংশীজন সংলাপ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, নির্বাচনকে আরও গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক করতে নির্বাচন-পূর্ব ও নির্বাচন-পরবর্তী সময়ে পর্যবেক্ষক দল এবং বিভিন্ন অংশীজনের মতামত নেওয়া হয়েছে। এবারের সংলাপ থেকেও গুরুত্বপূর্ণ সুপারিশ পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করার প্রক্রিয়া চলমান। জাতীয় সংসদ নির্বাচন শেষে যেসব সুপারিশ পাওয়া গেছে, সেগুলো মূল্যায়ন করা হচ্ছে। পাশাপাশি দুই দিনের এ সংলাপ থেকে পাওয়া মতামতও ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থার উন্নয়নে কাজে লাগানো হবে। সামনে স্থানীয় সরকার নির্বাচন থাকায় এ ক্ষেত্রে সবার সহযোগিতাও কামনা করেন তিনি।

গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে নির্বাচন-সংক্রান্ত বিধিমালা সংস্কারের লক্ষ্যে বিভিন্ন অংশীজনের মতামত সংগ্রহ করছে সংস্থাটি।

সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করেছে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা। এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, আনফ্রেল এবং কমনওয়েলথের পর্যবেক্ষক দল তাদের মূল্যায়ন ও সুপারিশ প্রকাশ করেছে। সেই ধারাবাহিকতায় নির্বাচন পর্যবেক্ষণসংক্রান্ত সুপারিশ নিয়ে এ সংলাপের আয়োজন করা হয়েছে।

ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি) এবং ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমস (আইএফইএস)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ সংলাপে নির্বাচন সংস্কারের অগ্রাধিকার, পর্যবেক্ষকদের সুপারিশ এবং বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা হচ্ছে। এতে স্থানীয় পর্যবেক্ষক, সিভিল সোসাইটি, নির্বাচন কর্মকর্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের অর্ধশতাধিক প্রতিনিধি অংশ নিচ্ছেন।

অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, নির্বাচন পর্যবেক্ষণ প্রতিবেদনে ইতোমধ্যে ১৯টি নির্দিষ্ট সুপারিশ তুলে ধরা হয়েছে। এ সংলাপের মাধ্যমে আরও কার্যকর সুপারিশ আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। পরে সেগুলোর অগ্রাধিকার নির্ধারণ করে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

দুই দিনের এই সংলাপের বিভিন্ন অধিবেশনে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ অংশ নেবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নির্বাচন পর্যবেক্ষকদের সুপারিশ বাস্তবায়নে গুরুত্ব দেবে ইসি: কমিশনার সানাউল্লাহ

আপডেট সময় : ০৩:৩৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬