ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য

জলাবদ্ধতায় পানির নিচে ৫০০ মিটার রেললাইন, চট্টগ্রাম-কক্সবাজার রুট পরিদর্শনে প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / 37

টানা কয়েক দিনের ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের ষোলশহর ও জানআলীহাট স্টেশনের মধ্যবর্তী প্রায় ৫০০ মিটার রেললাইন পানির নিচে তলিয়ে গেছে। পরিস্থিতি সরেজমিনে দেখতে বুধবার (৮ জুলাই) ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে প্রতিমন্ত্রী হাঁটুসমান পানিতে নেমে রেললাইনের অবস্থা পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে রেললাইনের প্রায় ৫০০ মিটার অংশ প্রায় দুই ফুট পানির নিচে চলে যায়। প্রতিমন্ত্রীর পরিদর্শনের সময়ও ওই এলাকায় প্রায় দেড় ফুট পানি জমে ছিল।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবং বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা জলাবদ্ধতার কারণ, রেলপথের নিরাপত্তা, চলাচল পরিস্থিতি এবং দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চট্টগ্রাম-কক্সবাজার রুটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে প্রাথমিকভাবে রেললাইনের কোনো কাঠামোগত ক্ষয়ক্ষতি পাওয়া যায়নি। জমে থাকা পানি নেমে পরিস্থিতি স্বাভাবিক হলেই পুনরায় ট্রেন চলাচল শুরু করা হবে।

এদিকে যেসব যাত্রী নির্ধারিত ভ্রমণ বাতিল করতে চান, তারা সংশ্লিষ্ট স্টেশনের টিকিট কাউন্টার থেকে প্রচলিত নিয়ম অনুযায়ী টিকিটের মূল্য ফেরত নিতে পারবেন বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। পাশাপাশি আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের কারণে যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জলাবদ্ধতায় পানির নিচে ৫০০ মিটার রেললাইন, চট্টগ্রাম-কক্সবাজার রুট পরিদর্শনে প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৪:৪০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬