ট্রাস্ট ব্যাংকে নিয়োগ, ১৫ জুলাই পর্যন্ত আবেদন
- আপডেট সময় : ১২:৪৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- / 46

বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ট্রাস্ট ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিকিউরিটি অপারেশনস সেন্টার (এসওসি) বিভাগে অ্যানালিস্ট (এও টু এসও) পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১৫ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদের জন্য প্রার্থীর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই), ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) অথবা সমমান বিষয়ে বিএসসি বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নির্বাচিত প্রার্থীকে ঢাকায় পূর্ণকালীন (ফুল-টাইম) ভিত্তিতে কাজ করতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। তবে বয়সসীমা নির্ধারণ করা হয়নি।
বেতনের পরিমাণ আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।
আগ্রহীরা ট্রাস্ট ব্যাংক পিএলসির নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে আগামী ১৫ জুলাই পর্যন্ত।



























