ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জাতিসংঘে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন, শহীদদের প্রতি শ্রদ্ধা ও গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত উজানের ঢল ও ভারি বৃষ্টিতে তিন বিভাগে বন্যার শঙ্কা, সতর্ক থাকার আহ্বান বাংলাদেশের মুরগির মাংসে অতিরিক্ত অ্যান্টিমাইক্রোবিয়াল, আন্তর্জাতিক গবেষণায় উদ্বেগজনক তথ্য ভারতীয় ভিসার নামে প্রতারণা, সতর্কবার্তা দিল ঢাকার ভারতীয় হাইকমিশন ‘বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই ছিল সেই স্বাধীনতা রক্ষার লড়াই’— ইশরাক হোসেন মৌসুমি বায়ু সক্রিয়, টানা পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস ‘ভারতও চাপে, শেখ হাসিনাকে হস্তান্তরের সময় এসেছে’— দাবি এনসিপির মুখপাত্র আসিফ সজীব ভুঁইয়ার ২ লাখ টনের বেশি কাঁচামরিচ আমদানির অনুমতি, দেশে এসেছে মাত্র ২৬.৫ মেট্রিক টন দুবাইয়ের জেবেল আলি বন্দরে একের পর এক বিস্ফোরণ, কারণ নিয়ে ধোঁয়াশা অনুমোদনহীন লিগে খেলায় সাবেক ক্রিকেটারদের বিরুদ্ধে কঠোর পিসিবি, হতে পারে দুই বছরের নিষেধাজ্ঞা

গ্রেফতারের পর আদালতে আত্মসমর্পণ, নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান শুভ্রসহ ৪ আসামির জামিন

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / 15

শ্রম আইনের মামলায় গ্রেফতার হওয়া নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রসহ চার আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৪ জুন) ঢাকার প্রথম শ্রম আদালতের বিচারক গোলাম আজম শুনানি শেষে তাদের জামিন দেন বলে আদালত সূত্রে জানা গেছে।

এর আগে একই দিন ভোরে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেফতার করে। পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান।

একই মামলার আরও তিন আসামিও আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত চারজনেরই জামিন মঞ্জুর করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আফতাব অটোমোবাইলসের এক সাবেক কর্মকর্তার প্রায় ২৩ লাখ টাকা পাওনা পরিশোধ না করায় দায়ের করা শ্রম আইনের মামলায় এর আগে ঢাকার প্রথম শ্রম আদালত সাজেদুল ইসলাম শুভ্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।

মঙ্গলবার রাত থেকেই তার বাসার সামনে অবস্থান নেয় পুলিশ। তবে গভীর রাত পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাসায় প্রবেশ করতে পারেননি। পরে বুধবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।

মামলার পরবর্তী কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী চলবে বলে জানা গেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গ্রেফতারের পর আদালতে আত্মসমর্পণ, নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান শুভ্রসহ ৪ আসামির জামিন

আপডেট সময় : ০৫:১৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬