ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার

ট্রেড লাইসেন্স সেবা অনলাইনে একীভূত করবে সরকার, কমবে ভোগান্তি

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / 39

দেশের ব্যবসা পরিবেশ আরও সহজ ও বিনিয়োগবান্ধব করতে সিটি কর্পোরেশন এবং পৌরসভার ট্রেড লাইসেন্স সেবা ধাপে ধাপে জাতীয় বিনিয়োগ সেবা ব্যবস্থার সঙ্গে একীভূত করার উদ্যোগ নিয়েছে সরকার। এই উদ্যোগ বাস্তবায়িত হলে উদ্যোক্তারা ঘরে বসেই ট্রেড লাইসেন্স সংক্রান্ত প্রায় সব কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

সম্প্রতি সংসদে দেওয়া বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নতুন ব্যবস্থার আওতায় অনলাইনের মাধ্যমে ট্রেড লাইসেন্সের আবেদন, ফি পরিশোধ, নবায়ন, অনুমোদন গ্রহণ এবং আবেদন প্রক্রিয়ার অগ্রগতি পর্যবেক্ষণ করা যাবে। ফলে স্থানীয় অফিসে বারবার যাতায়াতের প্রয়োজন কমবে এবং সেবা প্রদানে সময়ক্ষেপণও হ্রাস পাবে।

তিনি বলেন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং ব্যবসা সহজীকরণের লক্ষ্যে সরকার আরও বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে। এর মধ্যে রয়েছে দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তির সম্প্রসারণ, দ্বৈত কর পরিহার চুক্তির আধুনিকায়ন এবং সেগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা।

অর্থমন্ত্রী জানান, নির্বাচিত শিল্পাঞ্চল ও অর্থনৈতিক অঞ্চলে ‘প্লাগ অ্যান্ড প্লে’ শিল্প সুবিধা চালুর পরিকল্পনাও রয়েছে। এই ব্যবস্থার আওতায় জমি, অবকাঠামো, বিদ্যুৎ, গ্যাস, পানি, সড়ক যোগাযোগ এবং প্রয়োজনীয় অনুমোদন আগে থেকেই প্রস্তুত থাকবে। ফলে উদ্যোক্তারা দ্রুত শিল্পপ্রতিষ্ঠান স্থাপন করে উৎপাদন কার্যক্রম শুরু করতে পারবেন।

তিনি আরও বলেন, বিনিয়োগ-সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার অনুমোদন, যাচাই ও পরামর্শ কার্যক্রমকে আরও সহজ এবং ডিজিটাল করা হবে। এসব সেবার অগ্রগতি অনলাইনের মাধ্যমে পর্যবেক্ষণ করার সুযোগও থাকবে।

বিদেশি কর্মীদের নিরাপত্তা ছাড়পত্র প্রক্রিয়াও ডিজিটাল এবং সময়সীমাবদ্ধ করার পরিকল্পনার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এতে অপ্রয়োজনীয় বিলম্ব কমবে এবং একই সঙ্গে নিরাপত্তা যাচাই কার্যক্রমও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

উল্লেখ্য, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ২০২৬ সালের জানুয়ারিতে ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফর্মের সঙ্গে ১১টি প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এর মধ্যে রয়েছে চারটি ব্যাংক এবং সাতটি সিটি কর্পোরেশন।

সমঝোতার আওতায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের সিস্টেম বিডার ওএসএস প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্ত করবে। এর ফলে উদ্যোক্তারা এক প্ল্যাটফর্ম থেকেই ব্যাংক হিসাব খোলা, ট্রেড লাইসেন্স গ্রহণ এবং বিভিন্ন আর্থিক ও নাগরিক সেবা দ্রুত ও সহজে গ্রহণ করতে পারবেন।

সর্বশেষ সংযুক্তির পর বর্তমানে বিডার ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফর্মের সঙ্গে মোট ৫২টি প্রতিষ্ঠান যুক্ত হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ট্রেড লাইসেন্স সেবা অনলাইনে একীভূত করবে সরকার, কমবে ভোগান্তি

আপডেট সময় : ০৪:৪৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬