ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
২২ লাখ শিক্ষার্থী নিয়ে প্রাথমিক গোল্ড কাপ ফাইনাল, ভবিষ্যতে অংশগ্রহণ ৫০ লাখে উন্নীতের লক্ষ্য দেশজুড়ে শিক্ষায় বড় পরিবর্তন: স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ৫ কোটি গাছ রোপণ কর্মসূচি জর্ডানে অবৈধ বাংলাদেশি প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা ৩৫ বছর পর যেসব স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি উপবৃত্তি পেতে অভিভাবকের এনআইডি ভ্যালিডেশন বাধ্যতামূলক সংসদে বাবাকে ‘শহীদ’ বলা নিয়ে দুঃখ প্রকাশ এমপি মুনতাকিমের খেলাপি ঋণ বেড়ে ব্যাংক খাতে মূলধন ঘাটতি ও লোকসানের ঝুঁকি ক্রাইস্টচার্চে অর্ধেক লাল-অর্ধেক হলুদ বিরল আপেল ঘিরে কৌতূহল গরমে আধুনিক প্রযুক্তির সহায়তায় অনুশীলন করছে আর্জেন্টিনা আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে

প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের বকেয়া ভূমি উন্নয়ন কর দ্রুত পরিশোধের নির্দেশ

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / 3
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও এর আওতাধীন সব প্রতিষ্ঠানকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের বকেয়াসহ হাল সনের ভূমি উন্নয়ন কর দ্রুত পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৭ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থ-রাজস্ব বিভাগের সহকারী পরিচালক সেলিনা আখতার স্বাক্ষরিত এক জরুরি পত্রে এ নির্দেশনা জারি করা হয়।

পত্রে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে অধিদপ্তরের অধীনস্থ সব প্রতিষ্ঠানের ভূমি উন্নয়ন কর (কোড-৩৮২১১০২) পরিশোধ নিশ্চিত করতে হবে।

নির্দেশনা অনুযায়ী, বিভাগীয় উপপরিচালকের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই), উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা অফিস এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মাঠ পর্যায়ের সকল দপ্তরকে ২০২৫-২৬ অর্থবছরে বরাদ্দকৃত অর্থ থেকে বকেয়া ও চলতি বছরের ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ কারণে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও দপ্তরকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কর পরিশোধের কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের বকেয়া ভূমি উন্নয়ন কর দ্রুত পরিশোধের নির্দেশ

আপডেট সময় : ০৪:০৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬