ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো জামিনের দিনই আদালত প্রাঙ্গণে বিতর্কে পরীমনি, সাংবাদিকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনায় সমালোচনা স্কয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরির সুযোগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন ৩২ বছর বয়সীরা বাগেরহাটে হযরত খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ড্রেসআপ নেই, ডাক্তার নাকি দালাল বোঝা মুশকিল: দুদক চেয়ারম্যান সংসদ অধিবেশন ঘিরে ৮ নভেম্বর রাত থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ডিসেম্বরের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণার আশ্বাস সরকারের হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ পারাপারে সহযোগিতার আশ্বাস ইরানের সাংবাদিকদের গ্রেফতারে আদালতের পূর্বানুমতির বিধান রাখার আলোচনা, সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্নাতক পাসে আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন ২৭ জুন পর্যন্ত

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / 87

দেশের শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারী ও বিপণন প্রতিষ্ঠান আড়ং ‘অ্যাসোসিয়েট অফিসার’ পদে জনবল নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ জুন ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানটির প্রোডাকশন কোঅর্ডিনেশন, ডিজাইন বিভাগে অ্যাসোসিয়েট অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। পদসংখ্যা নির্ধারিত না থাকলেও যোগ্য প্রার্থীদের মধ্য থেকে উপযুক্ত ব্যক্তিদের নির্বাচন করা হবে।

আবেদনকারীদের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি এমএস অফিসের ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট ব্যবহারে দক্ষ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

নারী ও পুরুষ উভয় প্রার্থী এ পদে আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারণ করা হয়নি। নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে ঢাকা।

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বীমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হয়েছে ১৭ জুন থেকে এবং আবেদন করা যাবে আগামী ২৭ জুন ২০২৬ পর্যন্ত।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

স্নাতক পাসে আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন ২৭ জুন পর্যন্ত

আপডেট সময় : ০৪:২৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬