ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
২২ লাখ শিক্ষার্থী নিয়ে প্রাথমিক গোল্ড কাপ ফাইনাল, ভবিষ্যতে অংশগ্রহণ ৫০ লাখে উন্নীতের লক্ষ্য দেশজুড়ে শিক্ষায় বড় পরিবর্তন: স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ৫ কোটি গাছ রোপণ কর্মসূচি জর্ডানে অবৈধ বাংলাদেশি প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা ৩৫ বছর পর যেসব স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি উপবৃত্তি পেতে অভিভাবকের এনআইডি ভ্যালিডেশন বাধ্যতামূলক সংসদে বাবাকে ‘শহীদ’ বলা নিয়ে দুঃখ প্রকাশ এমপি মুনতাকিমের খেলাপি ঋণ বেড়ে ব্যাংক খাতে মূলধন ঘাটতি ও লোকসানের ঝুঁকি ক্রাইস্টচার্চে অর্ধেক লাল-অর্ধেক হলুদ বিরল আপেল ঘিরে কৌতূহল গরমে আধুনিক প্রযুক্তির সহায়তায় অনুশীলন করছে আর্জেন্টিনা আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে

দেশের আরও ১০ জেলা রেল যোগাযোগের আওতায় আসছে, জানালেন রেলমন্ত্রী

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / 6
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের রেল যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগের আওতায় আরও ১০টি জেলা রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

রেলপথ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন করে রেল যোগাযোগের আওতায় আনার পরিকল্পনায় রয়েছে শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর এবং লক্ষ্মীপুর জেলা।

রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে রেল মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, যোগাযোগ ব্যবস্থা এবং সেবার মান নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে।

তিনি জানান, আখাউড়া-সিলেট ও সিরাজগঞ্জ-বগুড়া রেল প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এছাড়া ধীরাশ্রমে আইসিডি কনটেইনার টার্মিনাল প্রকল্প অনুমোদনের পথে রয়েছে।

শেখ রবিউল আলম বলেন, টঙ্গী-আখাউড়া এবং লাকসাম-সিলেট রুটে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা-কুমিল্লা কর্ড লাইন নির্মাণের বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে দেশের ৪৯টি জেলার সঙ্গে রেল যোগাযোগ রয়েছে। সরকারের লক্ষ্য পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলাকেই রেল নেটওয়ার্কের আওতায় আনা। সেই লক্ষ্য বাস্তবায়নে নতুন ১০ জেলার জন্য সম্ভাব্য রেললাইন ও প্রকল্প পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে।

মন্ত্রী জানান, ঢাকা-মানিকগঞ্জ এবং ঢাকা-নরসিংদী রুটে কমিউটার ট্রেন চালুর পরিকল্পনাও রয়েছে। এর মাধ্যমে রাজধানীর আশপাশের জেলার মানুষের যাতায়াত আরও সহজ ও দ্রুত হবে।

তিনি বলেন, উন্নত রেল যোগাযোগ দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে এবং মানুষের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে। এ লক্ষ্যেই সরকার রেল খাতের আধুনিকায়ন ও সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দেশের আরও ১০ জেলা রেল যোগাযোগের আওতায় আসছে, জানালেন রেলমন্ত্রী

আপডেট সময় : ০৫:১৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬