ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
২২ লাখ শিক্ষার্থী নিয়ে প্রাথমিক গোল্ড কাপ ফাইনাল, ভবিষ্যতে অংশগ্রহণ ৫০ লাখে উন্নীতের লক্ষ্য দেশজুড়ে শিক্ষায় বড় পরিবর্তন: স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ৫ কোটি গাছ রোপণ কর্মসূচি জর্ডানে অবৈধ বাংলাদেশি প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা ৩৫ বছর পর যেসব স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি উপবৃত্তি পেতে অভিভাবকের এনআইডি ভ্যালিডেশন বাধ্যতামূলক সংসদে বাবাকে ‘শহীদ’ বলা নিয়ে দুঃখ প্রকাশ এমপি মুনতাকিমের খেলাপি ঋণ বেড়ে ব্যাংক খাতে মূলধন ঘাটতি ও লোকসানের ঝুঁকি ক্রাইস্টচার্চে অর্ধেক লাল-অর্ধেক হলুদ বিরল আপেল ঘিরে কৌতূহল গরমে আধুনিক প্রযুক্তির সহায়তায় অনুশীলন করছে আর্জেন্টিনা আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে

সাবেক মন্ত্রী দীপু মনির জামিন নামঞ্জুর, আদালতের আদেশ

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / 11
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক মন্ত্রী দীপু মনির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে তার আইনজীবী রাশিদা আক্তার জুঁথি জামিন আবেদন করলে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেন বলে নিশ্চিত করেন প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের দিন শাহবাগ থানার চানখারপুল এলাকায় আন্দোলনের সময় ঝুট ব্যবসায়ী মো. মনির গুলিবিদ্ধ হয়ে নিহত হন। নিহতের স্ত্রী রোজিনা আক্তার গত ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় ৩৫১ জনকে এজাহারনামীয় এবং ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

অন্যদিকে আরেকটি মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট পল্টনের তোপখানা এলাকায় গুলিতে রিয়াজুল নামে একজন নিহত হন। এ ঘটনায় তার সহকর্মী বিল্লাল হোসেন ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাবেক মন্ত্রী দীপু মনির জামিন নামঞ্জুর, আদালতের আদেশ

আপডেট সময় : ০৭:১৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬