ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জাতিসংঘে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন, শহীদদের প্রতি শ্রদ্ধা ও গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত উজানের ঢল ও ভারি বৃষ্টিতে তিন বিভাগে বন্যার শঙ্কা, সতর্ক থাকার আহ্বান বাংলাদেশের মুরগির মাংসে অতিরিক্ত অ্যান্টিমাইক্রোবিয়াল, আন্তর্জাতিক গবেষণায় উদ্বেগজনক তথ্য ভারতীয় ভিসার নামে প্রতারণা, সতর্কবার্তা দিল ঢাকার ভারতীয় হাইকমিশন ‘বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই ছিল সেই স্বাধীনতা রক্ষার লড়াই’— ইশরাক হোসেন মৌসুমি বায়ু সক্রিয়, টানা পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস ‘ভারতও চাপে, শেখ হাসিনাকে হস্তান্তরের সময় এসেছে’— দাবি এনসিপির মুখপাত্র আসিফ সজীব ভুঁইয়ার ২ লাখ টনের বেশি কাঁচামরিচ আমদানির অনুমতি, দেশে এসেছে মাত্র ২৬.৫ মেট্রিক টন দুবাইয়ের জেবেল আলি বন্দরে একের পর এক বিস্ফোরণ, কারণ নিয়ে ধোঁয়াশা অনুমোদনহীন লিগে খেলায় সাবেক ক্রিকেটারদের বিরুদ্ধে কঠোর পিসিবি, হতে পারে দুই বছরের নিষেধাজ্ঞা

প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রীমঙ্গল সফর, ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / 76

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো মৌলভীবাজারের শ্রীমঙ্গল সফরে আসছেন। সফরকালে তিনি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের তৃতীয় ধাপের উদ্বোধন করবেন।

বুধবার (১৭ জুন) দুপুর ১টায় শহরের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে মির্জাপুর ইউনিয়নের উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে এলাকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পৌরসভা উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে ব্যানার-ফেস্টুন অপসারণ এবং দেয়াল ও ফুটপাত সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর যাতায়াতের রুটে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানসংবলিত আলপনা আঁকা হয়েছে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও স্বাগত মিছিল করেছেন।

অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শনে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড জাহিদ হোসেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী এবং জেলা পরিষদের প্রশাসক ভিপি মিজানুর রহমান মিজান উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি সুবিধাবঞ্চিত পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোয়েব আহমেদ জানান, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রতীকীভাবে ১০ জন উপকারভোগীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবেন।

এছাড়া অনুষ্ঠানে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকজনিত পক্ষাঘাত, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত পাঁচজনকে ৫০ হাজার টাকা করে অনুদান, ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে পাঁচজনকে ১০ হাজার টাকা করে সহায়তা, পাঁচজন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি, চা-শ্রমিকদের আবাসন প্রকল্পে পাঁচজনকে দুই লাখ টাকা করে এবং দুঃস্থ ও অসহায় ১০০ জনকে ১০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হবে।

মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং স্থানীয়রা তাকে স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রীমঙ্গল সফর, ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন

আপডেট সময় : ০৭:২৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬